1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

বুড়িচং অটোরিকশা খাদে পড়ে চালক নিহত

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল বুড়িচং
বুড়িচংয়ে অটোরিকশা খাদে পড়ে চালক নিহত
কুমিল্লার বুড়িচংয়ে অতিরিক্ত মালামাল বোঝাই একটি ব্যাটারিচালিত অটোরিকশা খাদে পড়ে চালক নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা সদরের নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত চালকের নাম মো. আল আমিন (২৭), তিনি পার্শ্ববর্তী ব্রাহ্মণপাড়া উপজেলার টাকই গ্রামের রোমান মিয়ার ছেলে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক।
তিনি জানান, ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজার থেকে আলু ও রসুন বোঝাই ব্যাটারি চালিত একটি অটোরিকশা বুড়িচং বাজারসংলগ্ন নোয়াপাড়া এলাকায় খাদে পড়ে যায়। এতে চালক আলামিন অটোরিকশাটির নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজন চালককে উদ্ধার করে বুড়িচং হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানায়, অতিরিক্ত মালামাল থাকার কারণে একটি ব্রিজে ওঠার সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় অটোরিকশাটির নিচে চাপা পড়ে যায় চালক। অতিরিক্ত মালামাল থাকায় তাকে উদ্ধার করতে সময় লাগে। ফলে ঘটনাস্থলেই সে মারা যায়।
খবর পেয়ে বুড়িচং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও দুর্ঘটনাকবলিত অটো রিকশাটিকে জব্দ করে

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD