1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

দেবিদ্বারে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল দেবিদ্বার
কুমিল্লার দেবিদ্বারে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের জাফরগঞ্জ এলাকায় ট্রাক চাপায় আব্দুল্লাহ ভূইয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় জাফরগঞ্জ গঙ্গামন্ডল রাজ ইন্সটিটিউটের সামনে ওই দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল্লাহ দেবিদ্বার উপজেলার শাকতলা ভূইয়া বাড়ির আব্দুল আওয়াল ভূইয়ার বড় ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায় দেবিদ্বারগামী একটি পালসার মোটরসাইকেলকে কুমিল্লাগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই চালক আব্দুল্লাহ নিহত হয় এবং পিছনে বসা একজন আহত হয়। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
নিহতের ছোট ভাই আবু বকর ভূইয়া জানায়, আব্দুল্লাহ খালার বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুরে যাওয়ার কথা বলে সকালে বাড়ি থেকে বের হয়। খালার বাড়িতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জাফরগঞ্জ এলাকায় সে দুর্ঘটনার শিকার হয়। কিছুদিন পরেই তার বিদেশে যাওয়ার কথা ছিলো।
নিহত আব্দুল্লাহর স্ত্রী হায়াতী আক্তার বলেন, ৪ বছর আগে ভালোবেসে আমাদের বিয়ে হয়। ওমর ভূইয়া নামে আমাদের একটা ৪ বছরের ছেলে সন্তান আছে।
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পাজভেজ আলী বলেন দুর্ঘটনার পরে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি এবং ঘাতক ট্রাকটি আটক করি। নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকড্রাইভারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

০১৭১১৫১৭২৯৮
১৮-৪-২৫

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD