1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

তিতাসে প্রবাসী স্বপন হত্যা মামলার আসামি দুই সহোদর গ্রেপ্তার

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৩৪৯ বার পড়া হয়েছে

মমিনিুর রহমান বুলবুল, কুমিল্লা
কুমিল্লা তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের ওমরপুর গ্রামের প্রবাসী মোঃ স্বপন ভূইয়া (৩৯) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি দুই সহোদরকে গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ।
রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারকৃত আসামিদের বোনের শ্বশুর বাড়ি একই ইউনিয়নের মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে এই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মামলার ১নং আসামি ওমরপুর গ্রামের সামছুজ্জামানের ছেলে

মোঃ আসিফ (৩২) ও ৪নং আসামি মো: রাহিম বাবু (২৬)। স্বপন হত্যায় এ নিয়ে মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হলো। বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার অফিসার ইনচার্জ মো: শহীদ উল্যাহ।
জানা যায়, ২০২৪ সালের ৩১ অক্টোবর রাতে স্বপনকে ইয়াবা বিক্রি ও সেবন করার অভিযোগ এনে গ্রেফতারকৃত আসামি আসিফের নেতৃত্বে ১৫-২০ জনের কিশোর গ্যাং গ্রুপ বেধড়ক মারধর করে স্বপনকে গুরতর আহত করে।আহত অবস্থায় উদ্ধার প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে, অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়,সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় স্বপনের মৃত্যু হয়। এঘটনায় নিহতের বোন আয়েশা আক্তার বাদী হয়ে তিতাস থানায় ২৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা করেন।
এবিষয়ে তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদ উল্যাহহ বলেন, হত্যাকাণ্ডের পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে মামলার প্রধান দুই আসামিকে তাদের বোনের শশুর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত দুজনকে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD