1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

কুমিল্লার দেবিদ্বারে বসতভিটা লিখে দিতে নারীকে বিএনপি নেতাদের মারধর।

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৪৩৩ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল দেবিদ্বার কুমিল্লা:
কুমিল্লার দেবিদ্বারে সুদের টাকার বদলে বসতভিটা লিখে দিতে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে।
শনিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার ভানি ইউনিয়নের সূর্যপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার ১ মিনিট ২৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ওই ভিডিওতে দেখা যায়, ভানি ইউনিয়ন বিএনপির সভাপতি মনির ফরাজির উপস্থিতিতে সাধারণ সম্পাদক আবদুল আউয়াল ও তার অনুসারীরা প্রথমে থাপ্পড় পরে কিল-ঘুষি মারতে থাকেন ওই নারীকে।
ভুক্তভোগী ওই নারীর নাম হাসিনা আক্তার। তিনি ভানি ইউনিয়নের সূর্যপুর গ্রামের মৃত আয়েব আলীর মেয়ে। হাসিনার স্বামীর বাড়ি চান্দিনা উপজেলায়। স্বামীর বাড়িতে জায়গা সম্পত্তি না থাকায় স্বামী সন্তানদের নিয়ে তিনি বাবার বাড়িতে থাকেন।
মারধরের বিষয়ে ভুক্তভোগী হাসিনা আক্তার বলেন, আলী আশ্রাফ নামের একজনের কাছ থেকে কিছু টাকা আনছিলাম পত্তনে (সুদ)। টাকাটা দিতে দেরি হচ্ছে। ওই টাকার জন্য আমার বসতভিটা লিখে দিতে মনির ফরাজি ও আবদুল আউয়াল বারবার আমাকে চাপ দিচ্ছেন।
তিনি আরও বলেন, ওইদিন (শনিবার) সকালে বাড়ি থেকে টানা-হেঁচড়া করে আমাকে দোকানের সামনে নিয়ে যায়। আমার সঙ্গে এর আগে তারা আরও চারবার এমন করেছে। তাই আমি বলেছি, আউয়াল মেম্বার ৫০ হাজার টাকা ঘুষ খেয়েছে। ঘুষ খেয়ে আমার সঙ্গে এমন করছে। এটা বলায় আমাকে তারা এভাবে মেরেছে। আমি এই নির্যাতনের বিচার চাই।
এ বিষয়ে জানতে অভিযুক্ত ভানি ইউনিয়ন বিএনপির সভাপতি মনির ফরাজী ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালকে মোবাইলে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। অন্যদিকে সুদে টাকা খাটানো আলী আশ্রাফের সাথেও মোবাইলে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।
ভানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা হাজি মো. জালাল উদ্দীন ভূইয়া কালবেলাকে বলেন, কেউ আমার কাছে অভিযোগ জানায়নি। গ্রামের ঘটনা সেখান থেকে ফেসবুকে ছড়িয়েছে। আমিও এভাবেই শুনেছি, দেখেছি। মামলা হয়েছে। পুলিশ তদন্ত করুক।
দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন কালবেলাকে বলেন, ভাইরাল হওয়া ভিডিও আমার নজরে এসেছে। আমি মনির ফরাজির সাথে বিষয়টি জানতে কথা বলেছি। তারা আমাকে বলেছে, সালিশ ছিল। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন ইলিয়াস বলেন, নারীকে মারধরের বিষয়ে একটা লিখিত অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD