1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

বুড়িচংয়ে হাওয়ার মেশিন বিস্ফারণে লন্ড ভন্ড দোকান : নিহত ১আহত ২

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল
বুড়িচংয়ে হাওয়ার মেশিন বিস্ফারণে উড়ে গেল দোকান : নিহত ১আহত ২নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচং উপজেলায় গাড়ির চাকায় হাওয়া দেওয়ার মেশিন বিস্ফোরণে জামশেদ আলম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। এছাড়াও হাওয়ার মেশিনের বিস্ফোরণে পুরো দোকানটি উড়ে দুমড়ে মুচরে যায়।
বুধবার (২ এপ্রিল) বেলা ১২ টার দিকে বুড়িচং উপজেলা সদরের পেট্রোল পাম্প সংলগ্ন আগানগর এলাকায় একটি গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামশেদ ওই গ্যারেজের মালিক ছিলেন। তিনি উপজেলার ষোলনল ইউনিয়নের আগানগর গ্রামের রহমত আলীর ছেলে। আহতরা হলেন- খাড়াতাইয়া গাজীপুর গ্রামের আবদুল সোবহনের ছেলে মোঃ মহসিন (৩৮), বুড়িচং নোয়াপাড়া গ্রামের রাব্বান ভূইয়ার ছেলে মোঃ শাহ আলম (৪০)।

স্থানীয়রা জানায়, বুধবার দুপুর বারোটার দিকে গ্যারেজের মালিক জামশেদ আলম গাড়ির চাকায় হাওয়া দেওয়ার জন্য হাওয়া মেশিনে হাওয়া লোড করছিল। এক সময় হাওয়া মেশিনটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে দোকনটি উড়ে যায়। এতে দোকানে থাকায় জামশেদ আলম, মহসিন ও শাহ আলম আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বুড়িচং উপজেলা সরকারি হাসপাতালে নিলে চিকিৎসক জামশেদ আলমকে মৃত ঘোষণা করেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, হাওয়া মেশিন বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। আহত দুই জনকে হাসপালে চিকিৎসা দেয়া হচ্ছে

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD