1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

আমাদের দেশের লিডারশিপ হচ্ছে ভন্ডামী পূর্ণ,- হাসনাত আবদুল্লাহ

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল দেবিদ্বার কুমিল্লা:
জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিনাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের দেশের লিডারশিপ হচ্ছে ভন্ডামী পূর্ণ, উনারা আমাদের যা আমল করতে বলে, সেই আমলের ধারে কাছে দিয়েও তারা যায় না। অর্থাৎ, যারা সার্ভিস প্রোডিউস করে তারা কখনো সার্ভিসের কনজিওমার না। তাছাড়া সমাজে কিছু আছে সুদখোর ঘুষখোর। সমাজের কিছু কিছু মানুষ আছে যাদের কাজই হচ্ছে সালিশ-দরবার করা। কিছু মানুষের কাজ হচ্ছে থানার চারপাশে ঘোরাফেরা করা। কিছু কিছু মানুষ তৈরি হয়েছে যারা কখনো স্কুলের ধারে কাছেও যায় না কিন্তু তাদের টার্গেট হচ্ছে স্কুল কমিটির সভাপতি হওয়া। আসলে তাদের দোষ দিয়ে লাভ নেই, দোষটা কিন্তু আমাদের, আমরা সচেতন ভাবে তাদের প্রতিহত করি না। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে দেবিদ্বার পাবলিকিয়ান এসোসিয়েশন আয়োজিত পুণর্মিলনী ও ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি দেবিদ্বারের নেতৃত্ব প্রসঙ্গে বলেন, দেবিদ্বারের নেতৃত্বে তারাই আসছে যারা কখনো দেবিদ্বারে থাকে নাই, যারা দেবিদ্বারের অলিগলি চিনে না, দেবিদ্বারে বাজার করে কখনো তারা খায় নাই, দেবিদ্বারের শিক্ষা প্রতিষ্ঠানে কখনো তারা পড়াশোনা করে নাই। দেবিদ্বারের কি সমস্যা এটাই তারা জানে না। দেবিদ্বারের ধুলামাটি থেকে গড়ে ওঠা নেতৃত্ব আমরা কখনোই পাইনি।
যদি আপনি এই ভূমির সন্তান না হোন, এখানকার সমস্যা যদি আপনি না জানেন, তাহলে এই ভূমির সমস্যা আপনি কখনোই সমাধান করতে পারবেন না।ওরা মনে করে বংশের পরম্পরা মেন্টেন করতে হবে, যার কারনে দেবিদ্বারে আসছে। আমরা যারা দেবিদ্বারে আছি, আমরা জানি এখানে কি কি সমস্যা।
এ সময় আরো বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) মো: শাহীন, পাবলিকিয়ান এসোসিয়েশন এর সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম আরাফাত প্রমুখ

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD