1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

কুমিল্লায় র‍্যাব পরিচয়ে প্রবাসীকে ক্রসফায়ারের হুমকি, চাঁদা নিতে এসে আটক ২

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় র‍্যাব পরিচয়ে প্রবাসীর কাছ থেকে চাঁদা নিতে এসে ধরা পড়েছে দুই যুবক। শনিবার বিকেলে নগরীর পিপলস হসপিটাল থেকে তাদের আটক করা হয়। কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, নগরীর চর্থা এলাকার জয় আহমেদ রুবেল ওরফে চশমা রুবেল (৩৫) ও একই এলাকার বাসিন্দা নিরব আহমেদ রুবেল (৩৫)। তাদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকসহ কুমিল্লার বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভুক্তভোগী কাতার প্রবাসী মো. ফারুক জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের অলীপুর গ্রামের বাসিন্দা। ফারুক জানান, গত ৫ মার্চ সকাল ৯টার দিকে তার ছেলে আরাফাত হোসেন শাওনের (১০) শরীরে গরম ডাল পড়ে ঝলসে গেলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। বিষয়টি জানার পর রাতেই তিনি কাতার থেকে বাংলাদেশে আসেন। ৬ মার্চ উন্নত চিকিৎসার জন্য দুপুর ১২টার দিকে তাকে কুমিল্লা নগরীর টমছমবীজ পিপলস হসপিটালে ভর্তি করা হয়।
দুপুর ২টার দিকে তার স্ত্রী শিমুল আক্তারের কাছে অপরিচিত একটি নাম্বার থেকে ফোন আসে। তিনি আরাফাতের সহপাঠীর অভিভাবক পরিচয়ে আরাফাতকে দেখতে আসার কথা জানান। রাত ৯টায় ওই ব্যক্তি হাসপাতালে আসেন। এ সময় তিনি জানান তার এক ছেলে আরাফাতের সঙ্গে মাদ্রাসায় পড়ে। এরপর রাত ১১টায় ওই ব্যক্তিসহ মোট ৪ জন হঠাৎ তাদের রুমে ঢুকে পড়েন। একপর্যায়ে প্রবাসী ফারুককে পাশের একটি খালি রুমে নিয়ে র‍্যাব পরিচয়ে অস্ত্র ঠেকিয়ে ৫ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে ক্রসফায়ারে দেওয়ার হুমকি দেন তারা।
পরিবারের সদস্যা জানান, জীবন বাঁচাতে তাদের প্রস্তাবে রাজি হয়ে তাৎক্ষণিক ২০ হাজার টাকা এবং বাড়িতে ফোন করে আরও ৫০ হাজার টাকা এনে তাদের দেন ফারুক। শনিবার পুনরায় হাসপাতালে এসে ৪ লাখ ৩০ হাজার টাকা দাবি করেন। এসময় কথাকাটাকাটির একপর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি। পরে দুজনকে আটক করে ৯৯৯-এ ফোন করলে ইপিজেড ফাঁড়ি থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৫টায় তাদের আটক করে নিয়ে যায়।
এ বিষয়ে কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো. সাইফুল ইসলাম বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে দুজনকে আটক করা হয়েছে। আটক জয় আহমেদ রুবেল ওরফে চশমা রুবেলের বিরুদ্ধে মাদক-অস্ত্রসহ ৪টি মামলা রয়েছে। এছাড়া নিরব আহমেদ রুবেলের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকসহ ৭টি মামলা রয়েছে। চাঁদাবাজির ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD