1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

অপারেশন ডেভিল হান্ডে ২৪ ঘন্টায় ১৫ জনসহ কুমিল্লায় ৭ দিনে আ’লীগের ৬৬ নেতা-কর্মী গ্রেপ্তার

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

নিজস্র প্রতিবেদক:
কুমিল্লায় ৭ দিনে আ’লীগের ৬৬ নেতা-কর্মী গ্রেপ্তারনিজস্ব প্রতিবেদক: অপারেশন ডেভিল হান্টে কুমিল্লা পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও যৌথ বাহিনী। এ নিয়ে ৭দিনে ৬৬ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আরাফাতুল ইসলাম। শনিবার রাত ও রবিবার জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আরাফাতুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত সকলেই জুলাই আন্দোলনে শিক্ষার্থী নিপীড়নের বিভিন্ন মামলার আসামি। যাদের বেশিরভাগই আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য।
এর মধ্যে উল্লেখযোগ্য, কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রলবোমায় যাত্রীবাহী বাসের ৮ যাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও তাঁর ছেলে যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা দুজনই মামলার এজাহারভুক্ত আসামি। গতকাল শনিবার রাতে অপারেশন ডেভিল হান্টে কুমিল্লা শহর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছন চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ।
তিনি জানান, গ্রেপ্তার আসামিরা হলেন উপজেলার ৩ নম্বর কালিকাপুর ইউপির সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ মজুমদার ও তাঁর ছেলে নেয়ামত উল্লাহ মজুমদার। সালাউদ্দিন ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
এছাড়া দাউদকান্দিতে ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লা দাউদকান্দিতে গোলাগুলিতে আহত ইসরাফিলের মামলার এজাহার ভুক্ত আসামি দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতাকাল শনিবার রাতে অপারেশন ডেভিল হান্টে দাউদকান্দির সুন্দলপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন দাউদকান্দি থানার ওসি মোঃ জুনায়েত চৌধুরী।
গ্রেপ্তারকৃতরা হলেন – সুন্দলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান ও একই ইউনিয়নের শ্রমিক লীগ সভাপতি সালাউদ্দিন।
এদিকে অপারেশন ডেভিল হান্টে মুরাদনগর ও বাঙ্গরাবাজার থানায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাঁচ নেতা প্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন -মুরাদনগর উপজেলা যুবলীগের আহ্বায়ক সদস্য নুর উদ্দিন সরকার রিপন, ধামঘর ইউনিয়ন আওয়ামী লী নেতা গোলাম মোস্তফা, নবীপুর (পূর্ব) ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জুয়েল ভূঁইয়া, বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জামাল, নবীপুর (পূর্ব) ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ ইসমাইল।
এবিষয়ে মুরাদনগর থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত নুর উদ্দিন সরকার রিপন, গোলাম মোস্তফা, জুয়েল ভুইয়া ও ইসমাইল এদের সকলের বিরুদ্ধেই পুরনো মামলা রয়েছে। রবিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এছাড়া বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া মোঃ জামাল বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তাকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আরাফাতুল ইসলাম বলেন, অপরাধ দমনে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশের মতো কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ৭ম দিনের অভিযানে ১৫ জনসহ সর্বমোট ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়। অপরাধীদের গ্রেপ্তার করতে এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD