1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

কুমিল্লায় ৮ যাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেফতার

আল-আমিন কিবরিয়া, কুমিল্লা
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

আল-আমিন কিবরিয়া, কুমিল্লা
কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা মেরে ৮ যাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ও তার ছেলে যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ওই চেয়ারম্যানের নাম সালাউদ্দিন আহমেদ মজুমদার। তিনি কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একাই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ছিলেন। একসঙ্গে তার ছেলে কালিকাপুর ইউনিয়ন যুবলীগ নেতা নেয়ামত উল্লাহ মজুমদার রুমিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার ( ১৬ ফেব্রুয়ারি) দুপুরে দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাতে কুমিল্লা নগরীর একটি আবাসিক বাসা থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজারে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলায় ৮ যাত্রী নিহত হয়। এ ঘটনায় গত বছর বাসের মালিক আবুল খায়ের বাদী হয়ে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহীদুল হকসহ ১৯০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ মামলায় কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ মজুমদার ১১নং আসামি ও তার পুত্র নেয়ামত উল্লাহ মজুমদার রুমি ৭৯নং আসামি। গোয়েন্দা পুলিশ কুমিল্লা শহর থেকে তাদের গ্রেফতার করে।
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ বলেন, পেট্রোলবোমা মেরে বাসের ৮ যাত্রী হত্যা মামলায় আওয়ামী লীগের সালাউদ্দিন আহমেদ মজুমদার ও তার পুত্র যুবলীগ নেতা নেয়ামত উল্লাহ মজুমদার রুমিকে গ্রেফতার করা হয়েছে

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD