1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

কুমিল্লার বুড়িচংয়ে ‘অপারেশন ডেভিল হান্টের’ অভিযানে সাবেক এক ছাত্রলীগ নেতা ইউপি সদস্য গ্রেপ্তার

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল কুমিল্লা
কুমিল্লার বুড়িচংয়ে ‘অপারেশন ডেভিল হান্টের’ অভিযানে সাবেক এক ছাত্রলীগ নেতা ও এক ইউনিয়ন পরিষদ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগের মামলায় শনিবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বুড়িচং থানার ওসি আজিজুল হক।
গ্রেপ্তাররা হলেন- ছাত্রলীগের বুড়িচং উপজেলার সাবেক সভাপতি মতিউর রহমান খান রুমেল এবং বাকশীমূল ইউনিয়ন পরিষদের সদস্য মো. লিটন রেজা।
রুমেল সর্বশেষ উপজেলা আওয়ামী লীগের প্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
অন্যদিকে লিটন রেজা ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বাংলাদেশ ইউনিয়ন পরিষদের মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশন বুড়িচং উপজেলার সভাপতি ও বাকশীমূল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।
ওসি আজিজুল হক জানান, শনিবার দুপুরে উপজেলা সদরের নিজ বাসার সামনে থেকে রুমেল খানকে এবং বাকশীমূল আনন্দপুর এলাকা থেকে লিটন রেজাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ মামলা রয়েছে

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD