1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

দেবিদ্বারে নৌকার বিজয় ঠেকানোর শক্তি কারও নাই : রাজী ফখরুল

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৪০ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল, দেবিদ্বার
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী বলেন,আগামী ৭ জানুয়ারি নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিন সুখে শান্তিতে রাখব। যারা বলছে উন্নয়ন হয়নি তাঁরা কি অন্ধ তাঁরা দেখে না স্কুল কলেজ মাদরাসায় নতুন ভবন। দেবিদ্বার শিক্ষায় এগিয়েছে, নতুন রাস্তা হয়েছে, যে রাস্তাগুলো ভাঙা সেগুলো টেন্ডার হয়েছে কাজ চলমান রয়েছে। উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া দেবিদ্বারের উন্নয়ন থামানো যাবে না। যারা ষড়যন্ত্র করছে নির্বাচনের পর তারাই থেমে যাবে। শুক্রবার দুপুরে ধামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি ইউপি সদস্য মো. ইব্রাহিমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রোশন আলী মাস্টার, সিনিয়র সহ সভাপতি আবদুল মতিন মুন্সী, শেখ আবদুল আউয়াল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদকএ কে এম সফিকুল আলম ভিপি কামাল, দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম সফি উদ্দিন, সিনিয়র সহ সভাপতি একেএম মনিরুজ্জামান মাস্টার কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো.লিটন সরকার, দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন ।
ধামতি ইউপি চেয়ারম্যান মো. মহিউদ্দিন মিঠুর সভাপতিত্বে রাজী ফখরুল আরও বলেন, দেবিদ্বারে নৌকার বিজয় ঠেকানোর শক্তি কারও নাই। আমি মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রতিক নৌকায় ভোট দিতে মানুষ উন্মুখ হয়ে আছে। রাজনীতির মাঠে এসে জনগণের স্বতঃস্ফূর্তভালোবাসা পেয়েছি, যেখানেই যাই মানুষ আমাকে ভালোবেসে আপন করে নেয়, এমন স্বতঃস্ফূর্ত ভালোবাসায় এ আসনে বিপুল ভোটে নৌকার বিজয় হবে বলেআমি শতভাগ বিশ্বাস করি। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করুন। ৭ জানুয়ারি নৌকা প্রতিকে ভোট চাই। তিনি নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলেন, ৭ জানুয়ারি ভোটারকে কেন্দ্রে নিয়ে আসবেন। যারা নারী বৃদ্ধ আছে তাদেরকে আগে ভোট দিতে সহায়তা করবেন। তাহলে নৌকার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD