
মমিনুর রহমান বুলবুল, দেবিদ্বারঃ
আগামী ৭ জানুয়ারি নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিন বিগত সময়ের
মতই সুখে-শান্তিতে থাকবেন। যারা বলছে উন্নয়ন হয়নি তাঁরা কি অন্ধ তাঁরা
দেখে না স্কুল কলেজ মাদরাসায় নতুন ভবন? দেবিদ্বার শিক্ষায় এগিয়েছে, নতুন
নতুন রাস্তা হয়েছে, যে রাস্তাগুলো ভাঙা সেগুলো টেন্ডার হয়েছে কাজ চলমান
রয়েছে। উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া, দেবিদ্বারের উন্নয়ন থামানো যাবে না।
যারা ষড়যন্ত্র করছে নির্বাচনের পর তারাই থেমে যাবে। শুক্রবার দুপুরে ধামতি সরকারি
প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে আওয়ামী লীগের প্রার্থী রাজি মোহাম্মদ ফখরুল
এমপি।
ধামতি ইউপি চেয়ারম্যান মো. মহিউদ্দিন মিঠুর সভাপতিত্বে এবং ইউপি সদস্য
মো. ইব্রাহিমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক মো. রোশন আলী মাস্টার, সিনিয়র সহ সভাপতি আবদুল
মতিন মুন্সী, শেখ আবদুল আউয়াল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো.সফিকুল আলম
ভিপি কামাল, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম সফি উদ্দিন,
সিনিয়র সহ সভাপতি একেএম মনিরুজ্জামান মাস্টার কুমিল্লা উত্তর জেলা
স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো.লিটন সরকার, দেবিদ্বার উপজেলা
স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন প্রমুখ।
রাজী ফখরুল আরও বলেন, দেবিদ্বারে নৌকার বিজয় ঠেকানোর শক্তি কারও নাই। আমি
মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের
প্রতিক নৌকায় ভোট দিতে মানুষ উন্মুখ হয়ে আছে। রাজনীতির মাঠে এসে
জনগণের স্বতঃস্ফূর্ত ভালোবাসা পেয়েছি, যেখানেই যাই মানুষ আমাকে
ভালোবেসে আপন করে নেয়, এমন স্বতঃস্ফূর্ত ভালোবাসায় এ আসনে বিপুল ভোটে
নৌকার বিজয় হবে বলে আমি শতভাগ বিশ্বাস করি। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে
নৌকার পক্ষে কাজ করুন। ৭ জানুয়ারি নৌকা প্রতিকে ভোট চাই। তিনি নেতা
কর্মীদের উদ্দেশ্য করে বলেন, ৭ জানুয়ারি ভোটারকে কেন্দ্রে নিয়ে আসবেন। যারা
নারী ও বৃদ্ধ আছে তাদেরকে আগে ভোট দিতে সহায়তা করবেন। তাহলে নৌকার
বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।
২৯-১২-২৩ইং।