1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন চায় ইসি

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২২৪ বার পড়া হয়েছে

ডেক্স রিপোট:
কুমিল্লায় কুমিল্লা-৫ বাহারের বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন চায় ইসিবিডিনিউজ কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের নির্দেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে কুমিল্লা জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

শনিবার নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

চিঠিতে বলা হয়, দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা-৬ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারের নির্দেশে গণমাধ্যম কর্মীদের সংবাদ সংগ্রহে বাধা দেয়া ও তাদের অকথ্য ভাষায় গালিগালাজ, লঞ্ছিত বা প্রহারের বিষয়টি বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে।

কুমিল্লার জেলাপ্রশাসক ও রিটার্নিং অফিসার এবং পুলিশ সুপারকে বিষয়টি তদন্ত করে ২৪ ঘন্টার মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয় চিঠিতে।

এর আগে একাত্তর টেলিভিশনের কুমিল্লার প্রতিবেদক ও ক্যামেরা পারসনের ওপর হামলার ঘটনায় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে তৃতীয়বারের মত কারণ দর্শানোর নোটিস দেয় নির্বাচনি অনুসন্ধান কমিটি।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার ডিসি খন্দকার মু. মুশফিকুর রহমান জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বাহাউদ্দিন বাহারের কাছে ব্যাখ্যা চেয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা জজ মো. সিরাজ উদ্দিন ইকবাল নৌকার প্রার্থী বাহারকে রোববার বেলা ১২টায় নিজে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে কমিটির অস্থায়ী কার্যালয় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে ঘটনার ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

হামলার শিকার কাজী এনামুল হক ফারুক কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি।

ক্যামেরা পারসন সাইদুর রহমান সোহাগ শনিবার জানান, তারা এখনও লাইভ ডিভাইস ও মোবাইল ফোন ফেরত পাননি।

এর আগে ১৯ ডিসেম্বর একদিনেই বাহারকে দুটি শোকজ করেন নির্বাচনি অনুসন্ধান কমিটি। সেগুলোর জবাব দেওয়ার জন্যও রোববার দিন নির্ধারিত রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD