1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

কাভার্ড ভ্যানের চাপায় প্রান গেল মোটর সাইকেল আরোহীর

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৪ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল,দেবিদ্বার:
কুমিল্লার দেবিদ্বারে কাভার্ড ভ্যানের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম নামে মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত নজরুল ইসলাম (৫৮) উপজেলার সুবিল ইউনিয়নের শিবনগর দক্ষিণপাড়ার মৃতঃ জহির আহাম্মেদ (জারু ড্রাইভার)’র বড় ছেলে। তিনি হংকং প্রবাসী ছিলেন এবং দেশে ফিরে দীর্ঘদিন যাবৎ ইট, বালু সাপ্লাইসহ বিভিন্ন ব্যাবসায় যুক্ত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল সাড়ে সাতটায় দেবিদ্বার পৌর এলাকার বারেরা মহিলা মাদ্রাসার অদূরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে কুমিল্লা মুখি একটি কাভার্ডভ্যান অপর দিক থেকে আসা মোটর সাইকেলকে চাপা দেয়। ভ্যানের চাপায় মোটর সাইকেলটি দুমরে-মুচরে যায় এবং মাথায় মারাত্মক আঘাতের কারনে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়। পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করেছে।

নিহতের ছোট ভাই মনিরুল ইসলাম জানান, তার বড় ভাই খুব ভোরে ক্যান্টনমেন্ট বাজার থেকে ধান কাটার শ্রমিক আনতে যায়। শ্রমিকদের বাসে তুলে দিয়ে তিনি মোটর সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। বারেরা এলাকায় কুমিল্লাগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ চার সন্তানের জনক।

এ বিষয়ে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মঞ্জুরুল আবছার জানান, বারেরা এলাকায় দুর্ঘটনায় নিহতের মরদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন আছে।

১৭-১২-২৩ ইং।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD