
প্রিয় বকুল ভাই,
আজ এই চিঠির সাথে ‘প্রতিরোধ’- এর যে সংখ্যা পাঠালাম, তার ৫০ কপি ও এর আগের সংখ্যার ৫০ কপি আপনার কাছে পোস্ট করা হয়েছে । আশা করি এতদিনে পেয়েছেন। এভাবে ৫০ কপি করে আপনার কাছে পাঠাতে স্ট্যাম্প খরছ বেশি হচ্ছে। তদুপরি জানি না ভারতে জরুরি অবস্থার মধ্যে আপনি ঠিক মতো পাবেন কিনা। আর যদি আপনার কলকাতার বন্ধুদের সাহায্যে আমাদের প্রতিরোধ-এর রি-প্রিন্ট করাতে পারেন তাতে অনেক বেশি কপি পাবেন আমাদের স্ট্যাম্প খরছও এতে বেঁচে যায়।তবে জানাবেন আপনাদের কীভাবে সুবিধা হয়। যদি মনে করেন রি-প্রিন্ট করা সম্ভব হবে না এবং এই ৫০ কপিতে আপনাদের আন্দোলনের সাহায্য হচ্ছে জানালে নিয়মিত পাঠাবো।
দেশের নানান ধরনের খবর আমাদের খুবই দরকার। না হয় ‘প্রতিরোধ’ জনপ্রিয় করা যাচ্ছে না। স¤ভব হলে পাঠাবেন।
জানতে পারলাম অধ্যাপক সাহেব ( অধ্যাপক মোজাফফর আহমদ) সস্ত্রীক মস্কো চলে গেছেন গত সপ্তাহে। আপনার কাছে কোনো খবর থাকলে জানাবেন। আমি মস্কোতে আইভির কাছে লিখছি। এখনো উত্তরের অপেক্ষায় আছি।
আর বিশেষ কিছু না। সকল বন্ধুর কাছে সংগ্রামী অভিনন্দন রইল।
ইতি
রউফ
(বকুল সরকার: মোনায়েম সরকারের ছদ্মনাম, রউফ: তৎকালীন যুক্তরাজ্য ন্যাপের সভাপতি)