1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

জাতীয় নির্বাচনে কুমিল্ল ১-৫ আসনে যাচাই বাছাই ২৮ জন বৈধতা পেয়েছে

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২০৩ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল:
জাতীয় নির্বাচনে কুমিল্লা-১ দাউদকান্দি-তিতাস কুমিল্লা-২ হোমনা-মেঘনা কুমিল্লা-৩ মুরাদনগর, কুমিল্লা-৪ দেবিদ্বার কুমিল্লা- বুড়িচং- ব্রাম্মনপাড়া এই ০৫ টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এই পার্কে আসলে মোট ৬৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই বাছাইয়ে মনোনয়ন বৈধতা পেয়েছেন ২৮ জন। বিভিন্ন কারণ দেখিয়ে মোট ২৬ জনের মনোনয়ন পত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। ৯ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের ফলাফল স্থগিত রাখা হয়েছে । বাতিলের তালিকায় এসব আসনের প্রার্থী ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রয়েছে। এর মধ্যে ১০ জন আওয়ামী লীগের হেভি ওয়েট স্বতন্ত্র প্রার্থী ছিলেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্র জানা গেছে,

কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র নাইম হাসানসহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এদিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল সবুর সহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ করা হয়েছে।

কুমিল্লা-০২ (মেঘনা-হোমনা) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র আবদুল মজিদ, শাহ আলম খন্দকার ও জাতীয় পার্টির এটিএম মঞ্জুরুল ইসলামসহ ০৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা, আওয়ামীলীগ স্বতন্ত্র শফিকুল আলমসহ ০১ জনের স্থগিত করা হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী সেলিমা আহমদ মেরি সহ ০৫ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার, রফিকুল ইসলাম ও রুহুল আমিন সহ ০৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল, স্থগিত করা হয়েছে ০৩ জনের মনোনয়ন পত্র। বৈধতা পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ আব্দুল্লাহ হারুন সহ ০৩ জন।
কুমিল্লা- ০৪ (দেবিদ্বার) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস খন্দকারের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। আওয়ামী লীগের স্বতন্ত্র আবুল কালাম আজাদসহ ০৫ জন মনোনয়ন প্রত্যাশীর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের ফলাফল স্থগিত রাখা হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলসহ ০৮ জন বৈধতা পেয়েছেন।

কুমিল্লা-০৫ (বুড়িচং -ব্রাহ্মণপাড়া) আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী পদত্যাগী উপজেলা চেয়ারম্যান আবু জাহের, সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীর খান চৌধুরী সহ ০৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল হাশেমসহ ০৬ জনের মনোনয়ন বৈধ ঘোষনা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD