1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

বিএনপি-জামায়াতের হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে দেবিদ্বারে উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল।

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৪৮৪ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল দেবিদ্বার:
বিএনপি-জামায়াতের হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ৷ আজ সোমবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে দেবিদ্বার সদর এলাকায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান মো.আবুল কালাম আজাদের নেতৃত্বে কয়েক হাজার নেতা-কর্মী হরতাল বিরোধী বিক্ষোভ মিছিলে অংশ নেয়। বিক্ষোভ মিছিলটি নিউ মার্কেট সদর এলাকার গুরুত্বপূর্ণ স্থান পদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে যেয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বলেন,
তপশিল ঘোষণার পর তারা নির্বাচনে অংশ না নিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতে অবৈধ হরতালের ডাক দিয়েছে৷ জনগণ এমন অবৈধ হরতাল প্রত্যাখ্যান করেছে। আগামী নির্বাচনে সাধারণ মানুষ আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রায় দিয়ে নৌকাকে বিজয়ী করবে। তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত ঢাকায় শান্তিপূর্ণ সমাবেশের নামে পুলিশ সদস্যকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। প্রায় ৩০ জন সাংবাদিকদের ওপর হামলা করে আহত করেছে। কাকরাইলে পুলিশ বক্সে আগুন দিয়েছে, প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়েছে, কাকরাইল মসজিদের সামনে বাসে ও পিকআপে হামলা চালিয়ে দেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। এখন আবার হরতালের নামে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রে নেমেছে। তাদের এ ষড়যন্ত্র জনগণ প্রত্যাখ্যান করেছে। এসময় আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য দলীয় মনোনয়ন চাইবেন বলে ঘোষণা দেন এবং সকলের সমর্থন চান।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লুৎফুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হুমায়ুন কবির চেয়ারম্যান, শ্রম বিষয়ক সম্পাদক সুজিত পোদ্দার, গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মোকবল হোসেন মুকুল, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান মাসুদ, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল আলম, সুবিল ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার মুকুল ভূইয়া, রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহাজান সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য আব্দুল্লাহ আল কাইয়ুম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম রুবেল, উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল আলিম, উপজেলা মৎসজীবী লীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন টিটু, উপজেলা যুবলীগ নেতা শয়ন দাস, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. আসাদুজ্জামান রনি,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক, সবুজ, রাকিব, ইমু, আসিফ, আল-আমিন, ফয়েজ আহমেদসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD