1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

ছাত্রকে ধর্ষণের অভিযোগ, লক্ষ্মীপুরে মাদ্রাসা থেকে এক শিক্ষক গ্রেপ্তার

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের একটি মাদ্রাসায় ৯ বছর বয়সী এক আবাসিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. ইব্রাহিম নামের মাদ্রাসাটির এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার বিকেলে মাদ্রাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ধর্ষণের অভিযোগে চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন ওই মাদ্রাসাছাত্রের মা। এতে মো. ইব্রাহিম ছাড়াও আরও একজনের বিরুদ্ধে শিশুটিকে ধর্ষণের অভিযোগ আনা হয়। অভিযুক্ত অপর ব্যক্তি পলাতক।
শিশুটির মা জানান, হাফেজিয়া মাদ্রাসাটিতে দীর্ঘদিন ধরে তাঁর ছেলেকে ধর্ষণ করে আসছেন মো. ইব্রাহিমসহ দুই ব্যক্তি। এ ঘটনার তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণ হলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বলেন, ধর্ষণের ঘটনাটিতে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক মো. ইব্রাহিমকে আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত অপরজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD