
নিজস্ব প্রতিনিদি:-
বাইড়া মোহাম্মদ আরিফ স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক মো. শহিদুল হক আর নেই।
মঙ্গলবার(২০ অক্টোবর) দিবাগত রাত দেড়টায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
মরহুম শহিদুল হক স্ত্রী, চার ছেলে, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, লিভার ও কিডনির জটিলতায় ভুগছিলেন।
শিক্ষকতার পাশাপাশি শহিদুল হক বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিকতা-সংশ্লিষ্ট সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পরিচালক এবং কুমিল্লা জেলা সম্পাদক পরিষদের সহসভাপতি হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন দৈনিক ইনকিলাব এর প্রতিষ্ঠাকাল থেকে দীঘ দিন মুরাদনগর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন ।
তিনি দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে কুমিল্লা থেকে প্রকাশিত সরকারি মিডিয়াভুক্ত মাসিক জয়ভেরি পত্রিকার সম্পাদকের দায়িত্বে ছিলেন। এ ছাড়া দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিষ্ঠালগ্ন থেকে দীর্ঘদিন মুরাদনগর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
বীর মুক্তিযোদ্ধা শহিদুল হকের মৃত্যুতে তাঁর পরিবার, সহকর্মী, শিক্ষার্থী, সাংবাদিক সমাজ ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে স্থানীয় সাংবাদিকতা, শিক্ষা ও সামাজিক অঙ্গনে এক অভিজ্ঞ ব্যক্তিত্বের শূন্যতা সৃষ্টি হলো।