1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

দেবিদ্বারে অবৈধ ড্রেজার বিরোধী অভিযানে ৩টি ড্রেজার ও ৩০০ ফুট পাইপ ধ্বংস

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:
​কুমিল্লার দেবিদ্বারে ফসলি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে মাটি উত্তোলনে ব্যবহৃত ৩টি ড্রেজার মেশিন ও প্রায় ৩০০ ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।

​শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার সুবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাঘবপুর ও পশ্চিম পোমকারা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

​জানা গেছে, সুবিল ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধভাবে ড্রেজার বসিয়ে ফসলি জমির মাটি উত্তোলন করা হচ্ছিল—এমন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অসাধু মাটি ব্যবসায়ীদের ব্যবহৃত ৩টি ড্রেজার মেশিন ও প্রায় ৩০০ ফুট পাইপ ধ্বংস ও বিনষ্ট করা হয়।

​অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন বলেন, “কৃষিজমি, ফসলি জমি এবং সার্বিক পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতেই মূলত এই ড্রেজার বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে মাটি উত্তোলন ও ড্রেজার ব্যবহারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD