
নিজস্ব প্রতিবেদক।। ১২ রবিউল আউয়াল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুভাগমন উপলক্ষে উম্মতে মোহাম্মদী এই দিনকে সকল ঈদের সেরা ঈদ হিসেবে পালন করেন। তারই ধারাবাহিকতায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে রেজভীয়া দরবার শরীফ কুমিল্লা জেলা ও মহানগর ঈদে মিলাদুন্নবী স: উদযাপন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল ও জসনে জুলুসের আয়োজন করা হয়।
কাজী এমরানুল ইসলাম রেজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারন সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম,রেজভীয়া দরবার কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান ইদ্রিস আলী রেজভী, মহাসচিব এডঃ এমদাদুল ইসলাম রেজভী ও রেজভীয়া দরবার শরীফ কুমিল্লা জেলা কমিটির সভাপতি খলিলুর রহমান রেজভী, সাধারণ সম্পাদক আবুল খায়ের রেজভী। মহানগর রেজভীয়া দরবার কমিটির সভাপতি সেলিম রেজভী সাধারণ সম্পাদক আব্দুর রহিম রেজভী। এবং বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দের মধ্যে আবুল হাসেম বাদল রেজভী, জোহর আলী রেজভী, ডাঃ আমজাদ রেজভী, জয়নাল আব্দিন জনী কমিশনার ও নওয়াব আলী রেজভী, কালা মিয়া রেজভী সহ রেজভীয়া দরবার শরীফের ভক্ত আশেকানরা। এ সময় মঞ্চ সঞ্চালনায় ছিলেন খাদেম মোস্তাফা রেজভী, মোমেন রেজভী। মিলাদ মাহফিল শেষে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান হতে জশনে জুলুসের রেলী বের হয়ে কুমিল্লা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এসে গদিনিশি পীর সাহেব মোনাজাতের মাধ্যমে জুলুসের সমাপ্তি করেন।
জুলুস পরিচালনা করেন আবুল কাশেম রেজভী, সিদ্দিক রিজভী, আসলাম রেজভী, হাবিব রেজভী, হাজী জালাল রেজভী, বাপ্পু রেজভী, মেহেদী রেজভী, আবুল বাশার রেজভী,কাজী কামরুল হাসান, নাজমুল রেজভী সহ আরো অনেকে।
facebook sharing buttontwitter sharing buttonlinkedin sharing button