1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:
কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে।

এদের দুইজন মেডিকেলের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলা ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

ডিবি পুলিশের ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে এবং এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আটককৃতদের মধ্যে ১ জন ভারতীয় নাগরিক, ১ জন বাংলাদেশি নাগরিক উভয় ইস্টার্ন মেডিকেল কলেজ এর ছাত্র এবং অপর ১ বাংলাদেশিসহ মোট তিন জন।
আটককৃতরা হলো ভারতের, ত্রিপুরা রাজ্য,জেলাঃ সিপাহী জলা,, থানাঃ যাত্রাপুর, ইউনিয়নের সোনামুড়াসাং-বাঘাইয়ার চর গ্রামের ইছহাক মিয়র ছেলে ইমরান নাজির(২২) পেশাঃ ইস্টার্ন মেডিকেল কলেজ স্টুডেন্ট, চতুর্থ বর্ষ, একই৷ বর্ষের ছাত্র কুমিল্লার জেলার বরুড়া উপজেলার ফয়েলগাছা, পয়েলগাছা ১ নং ইউনিয়ন, ফরিদ উদ্দিনের ছেলে মোঃ সাফা আহাম্মদ (২১), এবং একই জেলার প্রবাসী সদর দক্ষিণ উপজেলার ৬ নং পূর্ব জোড় কানন ইউনিয়নের কানুয়ার মূখ গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে সোহেল রানা (৩৬)।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD