1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

দেবিদ্বারে বিউটি পার্লারে তরুণীর ঝুলন্ত লাশ, আত্মহত্যা নাকি হত্যা ?-তদন্তে পুলিশ

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২২৯ বার পড়া হয়েছে

দেবিদ্বার প্রতিনিধিঃ কুমিল্লা দেবিদ্বার উপজেলার পৌর শহরের নিউমার্কেট নামক এলাকার একটি বিউটি পার্লার থেকে তাহারিয়া তাবাসসুম নাদিয়া আক্তার (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার “ওইমেন্স পার্সোনা বিউটি পার্লার” থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত নাদিয়া দেবিদ্বার উপজেলার ধলাহাস গ্রামের মো. শফিকুল ইসলামের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নির্দিষ্ট সময় পর্যন্ত পার্লারটি খোলা না থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। একপর্যায়ে বিষয়টি দেবিদ্বার থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পার্লারের ভেতরে ওই তরুণীর ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরিবার দাবি করেছে, নাদিয়া দীর্ঘদিন ধরে ওই বিউটি পার্লারে কাজ করতেন এবং পার্লার মালিকপক্ষের সঙ্গে তার সংশ্লিষ্টতা ছিল। তবে কী কারণে তিনি সেখানে মৃত্যুবরণ করেছেন—তা নিয়ে পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন উঠেছে। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্তের স্বার্থে সব দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ বলছে, তদন্তের অগ্রগতি ও প্রাপ্ত আলামতের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এদিকে ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নানারকম আলোচনা চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD