1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

কুমিল্লায় ৬ আসনে প্রথমদিনে জামাত সহ ১৬টি মনেনয়ন বাতিল হয়েছে

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ২৫৪ বার পড়া হয়েছে

বিশেষ প্ত্ররতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের মধ্যে প্রথম দিনে ছয়টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জামায়াতসহ ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেল পর্যন্ত কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসানের কার্যালয়ে কুমিল্লা-১, ২, ৩, ৪, ৫ ও ৬ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। এ ছয়টি সংসদীয় আসনে মোট ৬০ জন প্রার্থীর মধ্যে ১৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

কুমিল্লা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আবু জায়েদ আল মাহমুদ, ওমর ফারুক ও কাজী মো. ওবায়েদ উল্লাহ, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) বড়ুয়া মনোজিত ধীমন এবং জাতীয় পার্টির (জাপা) সৈয়দ মো. ইফতেকার আহসানের মনোনয়নপত্র বাতিল করা হয়।

কুমিল্লা-২ আসনে ইসলামিক ফ্রন্টের মো. আবদুস সালাম, স্বতন্ত্র প্রার্থী মনোয়ার হোসেন ও সিরাজুল ইসলাম এবং বাংলাদেশ কল্যাণ পার্টির মো. শাহাবুদ্দিনের মনোনয়ন বাতিল হয়।

কুমিল্লা-৩ আসনে গণঅধিকার পরিষদের মনিরুজ্জামান ও জামায়াতে ইসলামীর মো. ইউসুফ সোহেলের মনোনয়নপত্র বাতিল করা হয়।

কুমিল্লা-৪ আসনে ইসলামী আন্দোলনের আ. করিম ও আমজনতার দলের মাসুদ রানার মনোনয়ন বাতিল হয়।

কুমিল্লা-৫ আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আবদুল্লাহ আল ক্বাফী এবং কুমিল্লা-৬ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কামরুন্নাহার সাথী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া মনোনয়নপত্রগুলোর বেশির ভাগ ক্ষেত্রেই ভোটারের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। এছাড়া হলফনামায় প্রার্থীর স্বাক্ষর না থাকা, অসম্পূর্ণ হলফনামা এবং যাচাইকারীর স্বাক্ষর না থাকার কারণেও কয়েকজন প্রার্থী বাদ পড়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ পাবেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD