1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

কুমিল্লায় রেললাইনের পাশ থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর উপজেলার বদরপুর এালাকায় রেললাইনের পাশ থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে রেল পুলিশ৷ রুবেল কুমিল্লা নগরীর বিষ্ণুপুর এলাকার বাসিন্দা জান্টু মিয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুরে রেল পুলিশ তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে মোহাম্মদ রুবেল তার বোনের বাড়ি বদরপুর থেকে বের হন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বৃহষ্পতিবার দুপুরে রেললাইনের পাশে তার মরদেহ পাওয়া যায়।
কুমিল্লা রেলওয়ে স্টেশন ফাঁড়ির অফিসার ইনচার্জ শহিদুর রহমান জানান, গতকাল দুপুরে রুবেল বদরপুরের বোনের বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। আজ বৃহস্পতিবার বিকালে রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো জানান, রুবেলের মাথার সামনে ও পিছনে আঘাত আছে। তবে মৃত্যুর সঠিক কারন ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে।
কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তৌহিদুল আনোয়ার বিষয়টির নিশ্চিত করে জানান, যেহেতু রেল লাইনের দশ ফুটের মধ্যে মরদেহটি পাওয়া গিয়েছে – রেল পুলিশ এই বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে। তারপরও আমাদের একজন কর্মকর্তা সেখানে গিয়েছে – এই ঘটনায় তদন্ত সহযোগিতা করছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD