1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

দেবিদ্বারে চাপাতির উপুর্যপুরি কুপের আঘাতে আহত সাজ্জাত হোসেন, পিতার অভিযোগে গ্রেফ্তার ২

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৩১৪ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল দেবিদ্বার কুমিল্লা:
কুমিল্লার দেবিদ্বারে চাপাতির উপুর্যপুরি কুপের আঘাতে আহত মো. সাজ্জাত হোসেন সৌরভ(২১) পুত্রকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ এনে তার পিতা সাব্বির হোসেন ছবির বাদী হয়ে শুক্রবার (১৩ জুন) দুপুরে দেবিদ্বার থানায় ৮ জনকে এজহার নামীয় এবং অজ্ঞাতনামা আরো ১৪/১৫ জনসহ ২৩ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন।

এজহার নামীয় অভিযুক্তরা হলেন, দেবিদ্বার ওমান কাসেমের বাড়ির ভাড়াটিয়া, উপজেলার মহেশপুর গ্রামের মো. বাদল মিয়ার পুত্র মো. ফাহিম(২০), দেবিদ্বার পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্নের ভাড়াটিয়া ও ঘোষঘর গ্রামের মো. সুলতান মিয়ার পুত্র মো. নাঈম(২০), দেবিদ্বার পৌর এলাকার পোনরা (উঃ পাড়া) গ্রামের মো. আব্দুস সালামের পুত্র মো. হাসান(১৯), ভোষণা গ্রামের বিল্লাল হোসেনের পুত্র মো. সায়মন(২১), বারেরা চানগাজী বাড়ির ভাড়াটিয়া ও ব্রাক্ষণপাড়া উপজেলার টাকই গ্রামের মো. সাইফুল ইসলামের পুত্র আবু ইউছুফ(২০), মাছের আরতের কর্মচারী ও দেবিদ্বার পুরাতন বাজারের পিতা অজ্ঞাত, আশরাফুর ইসলাম(২০), ভোষণা গ্রামের খান বাড়ির হুমায়ুন কবিরের পুত্র রাহাত(২০), পোনরা গ্রামের উত্তর পাড়ার কামরুল হাসানের পুত্র মো. মারুফ(২০)।
পুলিশ হামলার পর গত রাতেই অভিযান চালিয়ে সাজ্জাতের উপর হামলার অভিযোগে দেবিদ্বার পৌর এলাকার পোনরা (উঃ পাড়া) গ্রামের মো. আব্দুস সালামের পুত্র মো. হাসান(১৯) ও ভোষণা গ্রামের বিল্লাল হোসেনের পুত্র মো. সায়মন(২১)কে গ্রেফতার করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সাজ্জাত এক কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে। বিয়েটা স্থায়ী হয়নি। উভয়ের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এরই মধ্যে দেবীদ্বার ওমান কাসেমের বাড়ির ভাড়াটিয়া, উপজেলার মহেশপুর গ্রামের মো. বাদল মিয়ার পুত্র মো. ফাহিম(২০) নামে এক কিশোর ওই কিশোরীর সাথে প্রেমে জড়িয়ে যায়।
এঘটনায় কিশোরীর সাবেক স্বামী সাজ্জাদ প্রতিবন্ধকতা সৃষ্টি করায়, ফাহিম ও নাহিমের নেতৃত্বে ১৮/২০ জনের একটি সংঘবদ্ধ দল বৃহস্পতিবার (১২ জুন) রাত ১০টায় চান্দিনা রোডের মোল্লাবাড়ির ক্যাডেট স্কুলের গলির গিয়াস উদ্দিনের ‘ভাই ভাই’ ষ্টোর্স থেকে সাজ্জাতকে ডেকে আনে। পরে সিএনজি ষ্ট্যাশনে নিয়ে চাপাতি দিয়ে উপর্যুপুরি কুপিয়ে তাকে মারাত্মক আহত করে।

আহত সাজ্জাত দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের খলিফা বাড়ির সাব্বির হোসেন ছবির’র ছেলে।
এ ব্যাপারে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, কিশোর গ্যাং এর হামলার ঘটনাটি ছিল প্রেমের ঘটনা। আহত সাজ্জাত একটি মেয়ের সাথে প্রেম করত, শুনেছি ওই মেয়েকে বিয়েও করেছিল। পরে ছারাছারি হলে, ফাহিম ওই মেয়ের সাথে প্রেমে জড়িয়ে পড়ে। সাজ্জাত এতে বাঁধ সাদলে এ হামলার ঘটনা ঘটে। এ ব্যপারে সাজ্জাতের পিতা সাব্বির হোসেন ছবির বাদী হয়ে মামলা করেন। হামলার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD