1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

কুমিল্লায় টেলিকম দোকানে অশ্লীল কনটেন্ট; সেনাবাহিনীর অভিযানে দুইজন গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

কুমিল্লায় টেলিকম দোকানে অশ্লীল কনটেন্ট; সেনাবাহিনীর অভিযানে দুইজন গ্রেপ্তার নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা রেলওয়ে স্টেশন এলাকায় টেলিকম দোকানে অবৈধ অশ্লীল কনটেন্ট বিক্রির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১০ জুন) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দোকান থেকে পর্নোগ্রাফি ভিডিও সংরক্ষিত বিভিন্ন ডিভাইস উদ্ধার করা হয় বলে জানা গেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- রেলওয়ে স্টেশন এলাকার এম আর টেলিকমের জহিরুল ইসলাম (৩৬) এবং মা টেলিকমের জাকির হোসেন (৪৫)। তারা দু’জন কুমিল্লা নগরীর পশ্চিম রেসকোর্স এলাকার আবদুল রশিদের পুত্র বলে জানিয়েছে সেনাবাহিনী।

কুমিল্লায় টেলিকম দোকানে অশ্লীল কনটেন্ট; সেনাবাহিনীর অভিযানে দুইজন গ্রেপ্তার মঙ্গলবার রাতে কুমিল্লা সদর সেনাক্যাম্প থেকে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সূত্র জানায়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে কুমিল্লা রেলস্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত কয়েকটি টেলিকম দোকানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি অভিযান পরিচালিত হয়। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অবৈধ অশ্লীল ভিডিও কন্টেন্ট বিক্রির অভিযোগে দুইজন দোকানদারকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের দোকান থেকে পর্নোগ্রাফি ভিডিও সংরক্ষিত বিভিন্ন ডিভাইস উদ্ধার করা হয়। এসময় জব্দ করা হয় ২ টি হার্ডডিস্ক, ৩টি পেনড্রাইভ, ৬টি মেমোরি কার্ড এবং একটি কার্ড রিডার।

গ্রেপ্তারের দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুমিল্লায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD