1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

অবশেযে সাবেক রাষ্টপতি এড আবদুল হামিদ দেশে ফিরেছেন

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স:
থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। গতকাল রবিবার দিবাগত রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের টিজি-৩৩৯ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছান।
বিমান থেকে তাকে হুইলচেয়ারে করে নামানো হয় । এ সময় তার পরনে ছিল শার্ট ও লুঙ্গি। রাত ১টা ৪৫ মিনিটে ইমিগ্রেশনে গেলে প্রায় এক ঘণ্টা ধরে প্রক্রিয়া শেষে রাত ২টা ৪৫ মিনিটে তিনি বিমানবন্দর ত্যাগ করেন।
এর আগে, গত ৬ মে তিনি চিকিৎসার উদ্দেশে থাইল্যান্ড যান। তার সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার ও শ্যালক ডা. আ ন ম নৌশাদ খান। তবে সাবেক রাষ্ট্রপতির হঠাৎ দেশত্যাগ নিয়ে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। এর জেরে কিশোরগঞ্জের পুলিশ সুপারসহ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার ও বরখাস্ত করা হয়। পুলিশ গঠন করেছে একটি তদন্ত কমিটিও।
পরে সরকার উচ্চপর্যায়ের আরেকটি তদন্ত কমিটি গঠন করে, যার নেতৃত্বে আছেন অধ্যাপক সি আর আবরার। অন্য সদস্যরা হলেন – পরিবেশবিদ সৈয়দা রিজওয়ানা হাসান এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।
উল্লেখ্য, আটবারের নির্বাচিত সংসদ সদস্য আব্দুল হামিদ ২০১৩ থেকে ২০২৩ পর্যন্ত টানা দুই মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। বঙ্গভবন ছাড়ার পর তিনি রাজধানীর নিকুঞ্জে বসবাস করছিলেন।
গত বছরের রাজনৈতিক অস্থিরতার সময় দেশজুড়ে ব্যাপক পরিবর্তন ঘটে। এরপর চলতি বছরের ১৪ জানুয়ারি কিশোরগঞ্জে আব্দুল হামিদসহ আওয়ামী লীগের শীর্ষ ১২৪ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার বাদী বিএনপি কর্মী তহমুল ইসলাম জানান, আন্দোলনের সময় আহত হওয়ার পর সুস্থ হয়ে তিনি মামলা করেন

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD