1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা হোসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল দেবিদ্বার
কুমিল্লার দেবিদ্বারে সাব্বির হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা হোসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার ৩ জুন দিবাগত রাত ২টায় দেবিদ্বার থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

হোসাইন দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের মৃত আকামত আলীর পুত্র। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দেবীদ্বার পৌর শাখার সাবেক যুগ্ম-আহবায়ক ও উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাব্বির হত্যা মামলার ৫৩ নম্বর আসামি।

গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিএনজি চালক আমিনুল ইসলাম সাব্বির(১৮) গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিএনজি চালক আমিনুল ইসলাম সাব্বির দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের মৃত আলমগীর হোসেনের পুত্র। ওই ঘটনায় দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের মৃত রবিস আলীর পুত্র ও নিহত সাব্বিরের মামা মো. নাজমুল হক বাদী হয়ে গত বছরের ১৪ সেপ্টেম্বর আদালতে ৯৯ জনকে এজহার নামীয় এবং অজ্ঞাতনামা আরো ১০০/১৫০ জনসহ ২৪৯ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১১/১৬০, তারিখ- ১৪/০৯/২০২৫ইং। ওই হত্যা মামলার ৫৩ নং এজহারভ‚ক্ত আসামি হোসাইন আহমেদ হোসেন।

হোসাইন আহমেদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ। তিনি বলেন, গোপন সংবাদে সোমবার দিবাগত রাত ২টায় তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। হত্যা মামলা দায়েরের পর তিনি পলাতক ছিলেন। আজ মঙ্গলবার (০৩ জুন) দুপুরে কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD