1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

দে‌বিদ্বারে পুকুরে ভাসছিল অজ্ঞাত তরুণীর গলিত লাশ

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৩৮১ বার পড়া হয়েছে

‌মমিনুর রহমান বুলবুল দেবিদ্বার
কুমিল্লার দে‌বিদ্বারে একটি নির্জন পুকুরে ভাসমান অজ্ঞাতপরিচয় এক তরুণীর (২০) গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে গুনাইঘর (উত্তর) ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রণপাগল গ্রা‌মের সামসুল হক মাস্টারের বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্যমতে, মনিরুল ইসলাম নামে স্থানীয় এক যুবক সামসুল হকের বাড়ির পুকুরপাড়ে কুকু‌রের ছুটাছু‌টি দেখ‌তে পে‌য়ে কৌতুহল বসত সে‌দি‌কে এ‌গি‌য়ে যায় এবং পুকুরে ভাসমান অবস্থায় এক নারীর বিবস্ত্র ও গলিত মরদেহ দেখতে পান।
নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়া মুসল্লিরা ঘটনাটি দেখতে পেয়ে থানায় খবর দেন।

খবর পে‌য়ে দে‌বিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

স্থানীয়রা আরও বলেন, “তরুণীটি আমাদের এলাকার কেউ নন। আশপাশের কেউ তাকে চিনতেও পারেনি। তাছাড়া এলাকায় কো‌নো তরুনী নি‌খোজ আ‌ছেন ব‌লেও কেউ নি‌শ্চিত কর‌তে পা‌রেনি।” তা‌দের ধারণা, অজ্ঞাত দুর্বৃত্তরা অন্য কোথাও থেকে তরুণীকে অপহরন ক‌রে এনে ধর্ষণের পর হত্যা করে পুকুরে ফেলে রেখে গেছে।

ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, তরুণীর মরদেহটি গলে যাওয়ায় চেহারা শনাক্তের উপায় নেই। এখন পর্যন্ত কেউ থানায় এসে লাশটির সন্ধ‌্যা‌ন বা পরিচয় শনাক্ত করেনি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। মরদেহের পরিচয় শনাক্ত এবং ঘটনার পেছনের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
০২/৬/২৫

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD