1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

নারীকে লাথি মারা জামায়াতের সেই কর্মী গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স
নারীকে লাথি মেরে বহিষ্কার হওয়া জামায়াতের সেই কর্মী গ্রেপ্তারচট্টগ্রামের জামালখানে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদে বাম গণতান্ত্রিক আয়োজিত সমাবেশে নারীকে মারধর ও লাথি মারার ঘটনায় প্রধান অভিযুক্ত সিবাগাত উল্লাহ আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে নগরীর কোতোয়ালি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি আকাশ চৌধুরীকে জামায়াত থেকে ঘোষণা দিয়ে বহিষ্কার করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম জানান, গত বুধবারের ঘটনায় করা মামলায় আকাশ চৌধুরীকে খুঁজছিল পুলিশ। রোববার দুপুরে তাকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করা হয়। পরে আদালত তাকে কারাগারে প্রেরণ করে।

গত বুধবার বিকেল সাড়ে চারটার দিকে জামাল খান প্রেসক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশে কয়েক দফায় হামলা হয়। এসময় সমাবেশে অংশগ্রহণকারীদের মারধর করে ‘শাহবাগ বিরোধী জুলাই ঐক্য’ নামের একটি সংগঠনের নেতা-কর্মীরা। হামলায় আকাশ চৌধুরী সমাবেশে উপস্থিত নেতা-কর্মীদের লাথি মেরে আলোচনায় আসে। এ ঘটনায় আগেও দুজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাদের ছাড়িয়ে নিতে বুধবার রাতে কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ করেছিল সংগঠনটির নেতা-কর্মীরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD