1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

দেবিদ্বারে দিনদুপুরে স্বর্ণ চোর বিক্রি করতে গিয়ে ধরা অতপর চুরির ঘটনায় এক দম্পত্তিকে গ্রেপ্তার

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল দেবিদ্বার কুমিল্লা
কুমিল্লার দেবিদ্বারে তালা কেটে স্বর্ণ দোকানে চুরির ঘটনায় এক দম্পত্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১ ভরি ৫ আনা স্বর্ণ উদ্ধার করা হয়। গত শুক্রবার সন্ধ্যায় আদর্শ সদর উপজেলার কুমিল্লা ইপিজেড এলাকার একটি স্বর্ণ দোকানে স্বর্ণ বিক্রি করতে গেলে ওই দোকানের মালিকের সন্দেহ হলে দোকান মালিক তাদের আটক করেন। রোববার (১৮ মে) দুপুরে তাদের কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় দেবিদ্বার থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পালগিরি পশ্চিম পাড়ার মৃত আবদুল্লাহর ছেলে মো.করিম ওরফে প্রকাশ আবদুল মতিন ( ২৮) ও তার স্ত্রী শারমিন আক্তার (২৫)। তারা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পাঁচথুবি ইউনিয়নের নোয়াগাঁও এলাকার বাসিন্দা বিউটির বাড়ির ভাড়াটে। শারমিনের বাড়ি জেলার বুড়িচং উপজেলায়।

জানা গেছে, গত শুক্রবার জুমার নামাযের সময় পৌর এলাকার বারেক প্লাজার খাদিজা শিল্পালয়ের দোকানের তালা কেটে প্রায় ৪০ ভরি স্বর্ণ চুরি হয়। এ ঘটনার পর একই দিন সন্ধ্যায় চোর চক্রের দুই সদস্য স্বামী স্ত্রী পরিচয় দিয়ে কুমিল্লার ইপিজেড এলাকার একটি স্বর্ণ দোকানে এক ভরি ৫ আনা স্বর্ণ বিক্রি করতে গেলে দোকান মালিক মো. শাহাদাত হোসেনের সন্দেহ হলে তিনি পুলিশ খবর দেন। পরে দেবিদ্বার থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল একদল পুলিশ নিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসেন। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা নিজেদের স্বামী স্ত্রী পরিচয় দিলেও তার কোন প্রমাণ দেখাতে পারেনি।
ইপিজেড এলাকার স্বর্ণ ব্যবসায়ী মো. শাহাদাত হোসেন বলেন, তারা দুইজন এক ভরি ৫ আনা গহনা বিক্রি করতে আমার দোকানে নিয়ে আসেন। তাদের কথাবার্তা অসংলগ্ন ও তারাতারি বিক্রি করে চলে যাওয়ার জন্য বললে আমার সন্দেহ হয়। একই দিনে দেবিদ্বারে খাদিজা শিল্পালয়ের মালিক জাকির হোসেনের দোকানে চুরি হওয়ার ঘটনা জানতে পারি। জাকির হোসেন আমার আত্মীয় হয় । পরে দম্পত্তিকে আটক করে জাকির হোসেনকে জানাই । পরে পুলিশ এসে দম্পত্তিকে আটক করে এবং স্বর্ণ জব্দ করে।
এ বিষয় দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ ওসি শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘আটক দম্পতির কাছ থেকে এক ভরি ৫ আনা স্বর্ণ জব্দ করা হয়েছে। আটকদের নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে। তাদের সঙ্গে একটি শক্তিশালী চোরচক্র কাজ করেছে। রবিবার দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। পরবর্তীতে আদালতে তাদের রিমান্ডের আবেদন করা হবে

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD