1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

কুমিল্লার সফিউল্লাহ হত্যা মামলার প্রধান আসামি রাসেল গ্রেপ্তার

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল দেবিদ্বার কুমিল্লা:
কুমিল্লার সফিউল্লাহ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
কুমিল্লার দেবিদ্বারের মো. সফিউল্লাহ (৪৩) হত্যা মামলার প্রধান আসামি মো. রাসেল হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃত রাসেল দেবিদ্বারের আন্দিরপাড় এলাকার মো. কিরনের ছেলে।

রোববার (১৮ মে) সকালে র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বন্যার আশঙ্কায় শেরপুরবাসী, প্রশাসনের সতর্কতাবন্যার আশঙ্কায় শেরপুরবাসী, প্রশাসনের সতর্কতা
র‌্যাব জানায়, মো. রাসেল হোসেনের (৩৫) অবস্থান পটুয়াখালীর বাউফল উপজেলা এলাকায় শনাক্ত করা হয়। পরে ১৭ মে রাতে র‌্যাবের অভিযানে বাউফল থানাধীন নগরের হাট এলাকা থেকে রাসেল হোসেনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গ্রেপ্তারকৃত রাসেল নিহত সফিউল্লাহর কাছ থেকে ৪৫ হাজার টাকা ধার নেয়। পরবর্তীতে রাসেল পাওনা টাকা ফেরত না দিয়ে সফিউল্লাহকে বিভিন্নভাবে ঘুরাতে থাকে। বিষয়টি স্থানীয় সালিশে সমাধানের জন্য প্রস্তাব করা হলে রাসেল টাকা ফেরত দেবেন বলে জানান। একপর্যায়ে গত ৫ মে বিকালে পাওনা টাকা ফেরত দেবে বলে পরের দিন সফিউল্লাহকে রাসেল তার গ্যারেজে যেতে বলেন। দুপুর সাড়ে ১২টায় গ্যারেজে গেলে সেখানে থাকা শাবল দিয়ে রাসেল সফিউল্লাহর মাথা ও বুকে আঘাত করেন। এতে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সফিউল্লাহ। পরে রাসেল ড্রিল মেশিন দিয়ে সফিউল্লাহর চোখ উপড়ে দেন এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় সফিউল্লাহর মৃত্যু হলে তার স্ত্রী বাদী হয়ে দেবিদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD