1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

কুমিল্লায় অবৈধ সরকারি জমি দখলের অভিযোগ: ১৫ টি দোকানসহ পাকা ভবন উচ্ছেদ

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স:
কুমিল্লার মুরাদনগরে সরকারি খাস জমি ও পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে অবৈধভাবে গড়ে তোলা ১৫ টি দোকানপাট, টিনের ঘড় ৩ টি পাকা ভবনসহ উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ১৩ নং সদর ইউনিয়নের দিলালপুর ও ধনীরামপুর এলাকায় গোমতীর বেড়ীবাঁধ দখল করে গড়ে উঠা দোকানপাট, বাড়ি-ঘর ভেকু মেশিন দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। যার মধ্যে তিনটি পাকা ভবনসহ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,পানি সম্পদ মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী সারাদেশের ৬৪ জেলার নদ-নদী খাল-বিল ও জমিসহ অন্যান্য সরকারি জলাশয় এবং গোমতী বেরিবাঁধ তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনার প্রেক্ষিতে মুরাদনগর উপজেলার গোমতী নদীর পাড়ের ১৫টি অবৈধ স্থাপনায় উচ্ছেদ কার্যক্রম করা হয়।
মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান বলেন, দীর্ঘদিন যাবত সরকারি খাস জমি ও পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে অবৈধভাবে বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছেন। অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য নোটিশ প্রদান করা হয়েছে। আজ দিন ব্যাপী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ টি দোকানপাট ও ৩ টি পাকা ভবনসহ উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD