1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে বালক-বালিকাদের সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ।

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৩৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
তারোন্যর উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে বালক-বালিকাদের সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ।

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লার ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮০ জন বালক-বালিকা অংশগ্রহণ করেছে।

সাঁতার প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মো: সামসুজ্জামান।

জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্রের সভাপতিত্বে উদ্বোধণী অনুষ্ঠানে অতিথি ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য কাজী গোলাম কিবরিয়া, খালেদ সাইফুল্লাহ, মাহিম তাজওয়ার ওহি।

জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র জানান, তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভার বিকাশ, বালক-বালিকাদের মধ্যে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য আজকের এ আয়োজন। এ প্রতিযোগিতা থেকে প্রতিভাবান সাঁতারুরা জাতীয় পর্যায়ে ক্রীড়া পরিদপ্তর আয়োজিত সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। এছাড়া এ প্রতিযোগিতা হতে বাছাইকৃত ২০ জন বালক ও ২০ জন বালিকাকে নিয়ে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এ সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি ২১টি সেশনে বিভক্ত করে বাস্তবায়ন করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD