
মমিনুর রহমান বুলবুল দেবিদ্বার কুমিল্লা
পাওনা টাকা চাওয়ায় ড্রিল মেশিন দিয়ে দুই চোখ উপড়ে মুক্তিযোদ্ধার সন্তানকে হত্যা করেছে ওয়ার্কশপ কারখানার মালিক। গতকাল মঙ্গলবার রাতে দেবিদ্বার উপজেলার ভানি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পাওনাদারের নাম মো. শফিউল্লাহ। তিনি ভানী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের ছেলে। ঘাতকের নাম মোহাম্মদ রাসেল মিয়া। তিনি আন্দিরপাড় গ্রামের বাসিন্দা। ভানী বাজারে ত্রিবিদ্যা ওয়ার্কশপ নামে তার একটি কারখানা রয়েছে।
এলাকাবাসী জানায়, রাসেল ড্রিল মেশিন দিয়ে মো. শফিউল্লাহর চোখ উপড়ে তাকে হত্যা করে ওই দোকানেই তালা মেরে চলে যায়।
প্রাথমিকভাবে এলাকাবাসী জানায়, ঘটনাটি দুপুরে ঘটে থাকতে পারে। দুপুরের পর থকে ওই ওয়ার্কশপটি বন্ধ ছিল। এ প্রতিষ্ঠানটি সাধারণত বন্ধ থাকে না। একই সময়ে মো. শফিউল্লাহকে খোঁজে পাওয়া যাচ্ছি না। দোকানে শফিউল্লাহর সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দোকানের তালা ভেঙে শফিউল্লাহর লাশ দেখতে পায়। পরে রাতে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
দেবিদ্বার থানার ওসি শামসুল হক জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তাকে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণের কাজ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।