
মমিনুর রহমান বুলবুল দেবিদ্বার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু বকরকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিবাসকে গ্রেপ্তার করেছে দেবিদ্বার থানা পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার জাফরগঞ্চজ ইউনিয়নে চন্দ্রনগর গ্রামে এক কিশোরীর সাথে আপত্তিকর অবস্থায় তাকে স্থানীয়রা আটক করে গণপিটুনি দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করে।
স্থানীয়রা জানায়, গ্রেপ্তার নিবাস চন্দ্র লট্ট (২৫) দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের মালিবাড়ির মৃত অমূল্য লট্টের ছেলে এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দেবীদ্বার পৌরসভার ৯ নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক।
তিনি গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনরত ছাত্রদের উপর হামলা ও পোনরা গ্রামের আবুল খায়েরের ছেলে আবু বকরকে কুপিয়ে জখম করেছে।
আরো পড়ুন
আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন, কিশোর গ্যাং লিডার, ইয়াবা সিন্ডিকেট পরিচালনা, মাদক কারবার, অপহরণ, ছিনতাই, নারী কেলেঙ্কারী, ইভটিজিং, অপহরণসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ছিল।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, জনগণ তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছর ৪ আগস্ট আবু বকরকে কুপিয়ে জখম করা মামলার অজ্ঞাতনামা তালিকার আসামি, তাকে ভিডিও ফুটেজ ও ছবি দেখে শনাক্ত করা