1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

সাবেক গাড়ি চালককে হত্যার হুমকি দিলেন সাবেক মেয়র সূচি

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল কুমিল্লা
নিজের সাবেক গাড়ি চালককে হত্যার হুমকি দিয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের অব্যাহতি প্রাপ্ত মেয়র তাহসিন বাহার সূচি। বুধবার রাতে ঐ গাড়ি চালককে ভয়েস ম্যাসেজের মাধ্যমে পঙ্গু করে দিয়ে হত্যার হুমকি প্রদান করেন। ঐ গাড়ি চালকের নাম মো: সুমন। করোনা মহামারীর পূর্বে তাকে চাকুরিচ্যুত করা হয় এবং প্রাণভয়ে তিনি কুমিল্লা ছেড়ে অন্যত্র বসবাস করছেন।
সাবেক গাড়ি চালককে হত্যার হুমকি দিলেন সূচি
বিভিন্ন সূত্রে জানা গেছে, বুধবার কুমিল্লা শহরের বাগিচাগাওয়ের “ব” আদ্যক্ষরের এক যুবকের সাথে সুচির সাবেক গাড়ি চালক সুমনের দেখা হয়। ঢাকার উত্তরায় তিনি আত্মগোপন করে আছেন। ঐ যুবক তার বন্ধু সূচিকে বিষয়টি জানিয়ে দেন। এরপর পালিয়ে থাকা সুচি বুধবার দিবাগত রাত ১২টা ৫০মিনিটে তার বাংলাদেশী মোবাইল নাম্বার সংযুক্ত হোয়াটসঅ্যাপে সুমনকে একবার এবং রাত ১টায় আরেকবার ফোন করেন। কিন্তু সাবেক গাড়ি চালক সুমন কল রিসিভ করেন নি। পরে রাত ১টা ২০মিনিটে অব্যাহতিপ্রাপ্ত মেয়র সূচি অশ্লিল শব্দ ও বাক্য সমৃদ্ধ একটি ভয়েস ম্যাসেজ পাঠান। ঐ রেকর্ডের শব্দ ও বাক্য প্রকাশযোগ্য নয় এবং ভয়েস ম্যাসেজে সুমনকে মাদকাসৃক্ত বলে উল্লেখ করেন।

সাবেক গাড়ি চালক সুমন জানান, দীর্ঘ ১২ বছর তিনি সূচি ও রনির গাড়ি চালক ছিলেন। বিশেষ একটি ঘটনা দেখার কারণে তাকে চাকুরিচ্যুত করে কুমিল্লা ছেড়ে যেতে বলা হয়। করোনা মহামারীর পূর্বেই প্রাণভয়ে তিনি কুমিল্লা ছেড়ে যান । যে কারণে তাকে চাকুরিচ্যুত করা হয় তা কাউকে বললে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়।
বুধবার ঢাকার উত্তরার ফ্ল্যাটে অবস্থানরত ঐ যুবক আমাকে দেখে সূচি ম্যাডামকে জানিয়ে দেয়। এরপর রাতে ফোন না ধরায় আমাকে ভয়েস মেসেজ পাঠান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD