1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

মুরাদনগরে আ.লীগকে পুনঃপ্রতিষ্ঠা করতে দেওয়া হবে না : কায়কোবাদ

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেক্স
বিএনপির জনসভায় বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
দেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন চায় বিএনপি। সেটি ডিসেম্বর মধ্যেই আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

শনিবার (১৯ এপ্রিল) কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা হায়দরাবাদ সামসুল হক কলেজ মাঠে আন্দিকুট ইউনিয়ন বিএনপির জনসভায় এ আহ্বান জানান তিনি।

কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, মুরাদনগরে আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। অনেকে এ উপজেলায় আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। নির্বাচন পর্যন্ত অপেক্ষা করুন। যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন, নির্বাচনের পর কোথায় যাবেন আপনারা।

তিনি আরও বলেন, ছাত্রদের নামে অনেকেই উচ্ছৃঙ্খল আচরণ করছে। যারা প্রকৃত ছাত্র তারা কখনোই উচ্ছৃঙ্খল আচরণ করতে পারে না। নতুন পার্টি করা ব্যক্তিরা যদি নির্বাচন করতে চান সুষ্ঠু ও সুন্দরভাবে করেন। আমি যদি নির্বাচন করি তাদের প্রার্থীকে মঞ্চে তুলে কথা বলার সুযোগ দেব।

মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন বিএনপির কুমিল্লা বিভাগ সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান ও মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুঁইয়াসহ দলের নেতারা।

জনসভায় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঢল নামে। ব্যানার-ফেস্টুন নিয়ে দুপুর থেকে সমাবেশস্থলে আসতে শুরু করে হাজারও নারী-পুরুষ। স্লোগানে স্লোগানে মুখরিত হয় চারপাশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD