1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

মাছ কাটাকে কেন্দ্র করে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বামী স্বেচ্ছা থানায় আত্মসমর্পণ

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল কুমিল্লা
মাছ কাটাকে কেন্দ্র করে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
কুমিল্লার মুরাদনগরে পুটি মাছ কাটা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছেন স্বামী। হত্যার পর নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ এলাকার উত্তর ত্রিশ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মৌসুমী আক্তার (২৯) দেবীদ্বার উপজেলার নবীপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের মেয়ে। অভিযুক্ত স্বামী বাছির উদ্দিন (৩৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের সাহাপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানা যায়, বাছির উদ্দিন একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে কোম্পানীগঞ্জ এলাকায় কর্মরত ছিলেন। আড়াই বছর ধরে তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে উত্তর ত্রিশ গ্রামের একটি ভাড়া বাসায় থাকতেন।

শনিবার দুপুরে বাজার থেকে পুটি মাছ কিনে আনেন বাছির। মাছ কাটাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডা হয় তার। এক পর্যায়ে স্ত্রী মাছ ছুড়ে মারেন তার দিকে। এতে ক্ষিপ্ত হয়ে গলায় চেপে ধরলে ঘটনাস্থলেই মারা যান মৌসুমী। পরে বাছির উদ্দিন নিজেই মুরাদনগর থানায় গিয়ে ঘটনার বর্ণনা দেন।

বাছির উদ্দিন পুলিশকে জানান, নয় বছর আগে মৌসুমীর সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে রয়েছে চার বছর বয়সী যমজ এক ছেলে ও এক মেয়ে। দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল।

ঘটনার বিষয়ে বাড়ির মালিক আলাল মিয়া বলেন, বাছির ও মৌসুমী আড়াই বছর ধরে আমার বাসায় থাকতেন। বাছিরকে বরাবর ভদ্রলোক বলেই দেখেছি। তাদের মধ্যে কখনো ঝগড়া হতে দেখিনি। তবে কি থেকে কি হয়ে গেলো বুঝতেছি না

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD