1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষায় নকলমুক্ত পরিবেশঃ জেলা প্রশাসক, আমিরুল কায়সার

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৪১৬ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল কুমিল্লা
চলছে এসএসসি পরীক্ষা। এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ৬ জেলায় ২৭৩টি কেন্দ্রে ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা শিক্ষাবোর্ডের অধীনে কুমিল্লা, ব্রাহ্মনবাড়িয়া, ফেনী, লক্ষ্ণীপুর, নোয়াখালী ও চাঁদপুর জেলাসহ ৬টি জেলায় ২৭৩ টি কেন্দ্রে সর্বমোট ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৯৯ হাজার ৫৩০ জন এবং ছাত্র পরীক্ষার্থী ৭০ হাজার ১৫০ জন। সর্বমোট পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৫৯ হাজার ৩৬৬ জন, মানবিক বিভাগে ৫৫ হাজার ৬৫২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার্থী ৫৪ হাজার ৬৬২ জন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সামছুল ইসলাম বলেন, এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী নিবন্ধনকৃত ১ লাখ ৯৩ হাজার ৩১ জনের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করছে ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন।
পরীক্ষার প্রথম দিনে কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার কুমিল্লা জিলা স্কুল পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সামছুল ইসলাম, কুমিল্লার পুলিশ সুপার নাজির আহম্মেদ খাঁন।
পরিদর্শন শেষে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার বলেন- জেলা উপজেলা পর্যায়ের প্রশাসন এবং আইন শৃংখলা বাহিনীর সহায়তায় সুষ্ঠু ও সুন্দর ভাবে পরীক্ষা অনুষ্ঠানের প্রস্তুতি রয়েছে। শতভাগ নকলমুক্ত পরীক্ষা হবে। নিবিঘ্নে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্যে জেলা প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD