1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

জায়গা দখল সংক্রান্ত বিষয়ে লাকসামের মজির আহমেদকে কারণ দর্শানোর নোটিশ

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

ডেক্স রিপোট
জায়গা দখল সংক্রান্ত বিষয়ে লাকসামের মজির আহমেদকে কারণ দর্শানোর নোটিশনিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম জংশন এলাকায় জায়গা দখল সংক্রান্ত বিষয়ে লাকসাম পৌরসভার সাবেক মেয়র এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য মজির আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। জেলা বিএনপির সদস্য সচিব সাবেক ভিপি আশিকু রহমান মাহমুদ ওয়াসিম স্বাক্ষরিত ওই নোটিশে মজির আহমেদকে আগামী ৭ দিনের মধ্যে বিষয়টি সম্পর্কে সঠিক তথ্য উপাত্ত উপস্থাপনসহ সুস্পষ্ট ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, ‘আপনাকে (মজির আহমেদ) জানাচ্ছি যে, লাকসাম জংশন এলাকায় জায়গা দখল সংক্রান্ত বিষয়ের সাথে আপনাকে জড়িয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় সংবাদ পরিবেশিত হওয়ার প্রেক্ষিতে বিষয়টি সম্পর্কে সঠিক তথ্য উপাত্তসহ আপনার সংশ্লিষ্টতার বিষয়ে আগামী ০৭ (সাত) দিনের মধ্যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক ও সদস্য সচিব বরাবর সুস্পষ্ট ব্যাখ্যা প্রদানের জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো।

বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ বিধায় সঠিক সময়ে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদানে ব্যর্থ হলে আপনার বিরুদ্ধে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কারণ দর্শানোর নোটিশটি অবগতির জন্য বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারমম্যান বরকত উল্যা ভুলু, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়ার কাছেও প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD