1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

দেবিদ্বারে মসজিদে হামলা করে সেক্রেটারিকে হত্যা, ২ ভাই গ্রেফতার

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল দেবিদ্বার
কুমিল্লার দেবিদ্বারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মসজিদে হামলা করে মসজিদ কমিটির সেক্রেটারি ইব্রাহীম খলিলকে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় ২ ভাইকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।
গ্রেফতার ২ ভাই হলেন- কুমিল্লার দেবিদ্বার থানার ফাতেহাবাদ গ্রামের জহিরুল ইসলাম ভূঁইয়া ওরফে ভুট্টুর ছেলে জাহিদ হোসেন ভূঁইয়া (২৫) ও অনিক ভূঁইয়া (২০)।
বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদর্শনগর মোড় এলাকায় র‌্যাব-১১ ও র‌্যাব-৩ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
শুক্রবার রাতে র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার ও স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিহত ইব্রাহীম খলিল দেবিদ্বার পৌর এলাকার ফতেহাবাদ দক্ষিণপাড়ার মৃত হাসন আলীর ছেলে। তিনি ফতেহাবাদ বায়তুল আল আকসা জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব উল্লেখ করে, গত ১৪ ফেব্রুয়ারি কুমিল্লায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দেবিদ্বার উপজেলার নয়াকান্দি ও ফতেহাবাদ গ্রামের দুই পক্ষের মারামারির ঘটনা ঘটে। এর জের ধরে মাসুদ ও কামরুল গ্রুপের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে মাসুদ, ওবায়দুল ও জিল্লুরের নেতৃত্বে রাত সাড়ে ৯টায় কামরুলদের ওপর হামলা চালায়। এ সময় কামরুলের সঙ্গে থাকা অন্যরা প্রাণভয়ে দৌড়ে মসজিদের ভেতরে ঢুকে পড়েন। নয়াকান্দি গ্রামের ছেলেরা তাদের মসজিদে খুঁজতে এসে নামাজরত মুসল্লিদের এলোপাতাড়ি মারধর করে এবং মসজিদে ভাঙচুর চালায়। মুসল্লিরা হামলাকারীদের বাঁধা দিলে তাদের আঘাতে সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিলসহ ১২ জন আহত হন।
বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও উল্লেখ করে, ইব্রাহীম খলিল মারাত্মক আঘাত পাওয়ায় রাতেই তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। এর ৬ দিন পর ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত দেড়টায় ইব্রাহিম মারা যান। এরপর নিহতের বড় ভাই ইসমাইল হোসেন ২১ জনকে আসামি করে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন। এর পর আসামিরা আত্মগোপন করেন

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD