1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

কুমিল্লা তিতাসে ছাত্রশিবির সভাপতির বাবাকে কুপিয়ে জখম

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট:
তিতাসে ছাত্রশিবির সভাপতির বাবাকে কুপিয়ে জখম কুমিল্লার তিতাস উপজেলা ছাত্র শিবির সভাপতি মো.ইব্রাহিম খলিলের পিতা মো.স্বপন মিয়াকে(৫০) কুপিয়ে জখম করেছে তিতাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন ভূইয়ার মামাতো ভাই মো.জসিম উদ্দিন। ঘটনাটি ঘটেছে আজ বুধবার (২ এপ্রিল) সকাল আনুমানিক ৮ টায় কড়িকান্দি বাজারে। এসময় আহত স্বপন মোল্লাকে স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করান।স্বপন মিয়াকে(৫০) কুপিয়ে জখম করেছে তিতাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন ভূইয়ার মামাতো ভাই মো.জসিম উদ্দিন। ঘটনাটি ঘটেছে আজ বুধবার (২ এপ্রিল) সকাল আনুমানিক ৮ টায় কড়িকান্দি বাজারে। এসময় আহত স্বপন মোল্লাকে স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করান।
এদিকে এঘটনার প্রতিবাদে এবং দ্রুত আওয়ামী কীগ নেতার ভাই জসিমকে গ্রেফতারের দাবিতে উপজেলার ছাত্র শিবির ও ছাত্র জনতা বেলা সাড়ে এগারোটায় গৌরীপির – হোমনা সড়ক অবরোধ করে। এসময় গৌরীপুর মুখি ও হোমনা মুখি দুপাশে যানজটের সৃষ্টি হলে তিতাস থানা ঘটনা স্থলে গিয়ে অভিযুক্ত জসিমসহ আওয়ামী লীগের দোসরদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করবে বলে অবরোধকারিদের আস্বস্ত করলে তারা অবরোধ তুলে নেয়।
স্থানীয়দের সুত্রে জানা যায় আওয়ামী নেতা মহসিন ভূইয়ার ছত্র ছায়ায় থেকে তাহার মামাতো ভাই জসিম বিগত পনেরো বছর বীরদর্পে চুরির ঘটনা সংঘটিত করে আসছে।তারই ধারাবাহিকতায় চোরা জসিম,ছাত্র শিবির সভাপতি ইব্রাহিম খলিলদের জমির মাটি খুড়ে সেচপাম্পের পাইপ চুরি করার চেষ্টা করে এতে আহত স্বপন মোল্লা বাধা দেয় এতেই ক্ষিপ্ত হয়ে আজ স্বপন মোল্লার উপর অতর্কিত হামলা করে এবং এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
এবিষয়ে তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, ঘটনা শোনার পড় থেকেই অভিযুক্ত জসিমকে গ্রেফতার করতে আমাদের একাদিক টিম মাঠে কাজ করছে। এছাড়াও ছাত্র শিবির, ছাত্র সমাজ ও স্থানীয়রা গৌরীপুর -হোমনা সড়ক অবরোধ করেছিল আমরা অবরোধকারিদের আস্বস্ত করেছি খুব দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করবো, আমাদের কথায় আস্বস্ত হয়ে তারা অবরোধ তুলে নিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD