1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

দেবিদ্বারে প্রেমিকের বাড়ীতে আত্বহত্যা, নিহতের পিতার দাবী দর্ষণের পর হত্যার অভিযোগ

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল দেবিদ্বার:
কুমিল্লার দেবিদ্বারে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ছগুরা গ্রামে এ ঘটনা ঘটে।
ময়নাতদন্ত শেষে শুক্রবার (২৮ মার্চ) তার মরদেহ দাফন করা হয়েছে। মৃত জান্নাতুল মীম (১৪) জাফরগঞ্জ গঙ্গানগর এলাকার সবুজ মিয়ার বড় মেয়ে। সে জাফরগঞ্জ মাজেদা আহসান মুন্সী বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। প্রেমিক শাহেদ (১৬) একই ইউনিয়নের ছগুরা গ্রামের সেলিম মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মীম ও শাহেদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘদিন। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে মীম নানার বাড়ি যাবার কথা বলে প্রেমিকের বাড়ি যায়। সেখানে গিয়ে সে শাহেদকে বিয়ের জন্য চাপ দেয়।। শাহেদ এতে রাজি না হওয়ায় মীম আত্মহত্যার হুমকি দেয়।
ছগুরা গ্রামের লিটন মিয়া বলেন,মীম শাহেদের বাড়িতে এসে বিয়ের জন্য চাপাচাপি করছিল। রাজি না হওয়ায় মীম তার সাথে থাকা ঘুমের ৩০টি ঔষধ সেবন করে। পরে অসুস্থ হয়ে পড়লে শাহেদ তার বন্ধুদের সহযোগিতায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে মারা যায় মীম।
মীমের বাবা সবুজ মিয়া জানান, নানার বাড়ি বেড়াতে যাওয়ার কথা বলে বের হয় আমার মেয়ে। দুপুরে শাহেদের নেতৃত্বে মীমকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা করে। পরে মুখে বিষ ঢেলে আত্মহত্যা করেছে বলে প্রচার চালিয়ে দেয়। আমি আমার মেয়ে হত্যার নিচার চাই।
এ ব্যপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, মেয়েটি তার প্রেমিকের বাড়িতে যেয়ে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। প্রেমিক রাজি না হওয়ায় সে আত্মহত্যা করে।
তিনি আরও জানান, বয়সে দুইজনই কিশোর-কিশোরী। এ বিষয় একটি অপমৃত্যুর মামলা দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছি

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD