1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে বসতবাড়ি ও গোয়ালঘর ভষ্মীভূত; আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

ডেক্স রিপোট
বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে বসতবাড়ি ও গোয়ালঘর ভষ্মীভূত; সৌরভ মাহমুদ হারুন।।
কুমিল্লার বুড়িচং উপজেলার আরাগ আনন্দ পুরে অগ্নিকাণ্ডে ৩ টি বসতবাড়িসহ গোয়ালঘর ভষ্মীভূত ও ৫ টি গৃহপালিত গরু আগুণে দগ্ধ এবং একজন অগ্নিদগ্ধে হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার ১০ মার্চ সকালের দিকে বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের আরাগ আনন্দপুর মধ্যপাড়ার শিরু মিয়া ব্যাপারী বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং ফায়ার স্টেশনের কর্মকর্তা কফিল উদ্দিন।
বিষয়টি নিশ্চিত করে অগ্নিকান্ড এলাকার পুলিশের সাবেক সদস্য মোঃ শামীম জানান, উল্লেখিত সময়ে বাড়ির রান্না ঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং পরবর্তীতে বৈদ্যুতিক তারে লেগে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বাড়িসহ গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায় এবং একই সময় ৫ টি গরু অগ্নিদগ্ধ হয়ে যায়।
স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হন এবং পরে বুড়িচং ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।
এসময় আগুন নিভাতে গিয়ে ঘর ও গরুর মালিক মিজান ব্যাপারী ছেলে মাসুদ (গাড়ি মিস্ত্রী) অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রযেছে।এছাড়াও শিরু ব্যাপারীর ছেলে আবু তাহের,কাশেম ব্যাপারীর ছেলে পারভেজ এর ঘরের মূল্যবান আসবাবপত্র পুড়ে যায়।ক্ষতিগ্রস্ত পরিবার জানায়,তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষাধিক টাকা। স্থানীয় ছাত্রদল নেতা মামুনুর রশিদ জানায়,অগ্নিদগ্ধ দুই গরু তাৎক্ষণিকভাবে জবাই করা হয়েছে।
এ ব্যাপারে বুড়িচং ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের খবর শুনে তিনি তাঁর ২টি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। বাড়ি ও গোয়াল ঘরসহ পুড়ে গেছে এবং একই সময় অগ্নিকান্ডে দগ্ধ ২টি গরু জবাই করেছে মালিক । তবে সর্বমোট ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপক্ষে তা নিরুপণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD