1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

দেবিদ্বারে হত্যা মামলায় যুব মহিলালীগ নেত্রী তানিয়া সুলতানা বিথি গ্রেপ্তার

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল দেবিদ্বার
গত ০৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা এবং আব্দুর রাজ্জাক রুবেল হত্যাসহ একাধিক মামলার আসামী তানিয়া সুলতানা বিথিকে গ্রেপ্তার করছে দেবিদ্বার থানা পুলিশ। শনিবার (৮মার্চ) দুপুর আড়াইটার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বিথি কুমিল্লার উত্তর জেলা যুব মহিলা লীগের সদস্য এবং দেবিদ্বার পৌর এলাকার ছোটআলমপুর মাস্টার বাড়ির মোখলেছুর রহমানের মেয়ে।
পুলিশ জানায়, গত ৪ আগস্ট আন্দোলনে নিহত আব্দুর রাজ্জাক রুবেল ও ৫ই আগস্ট আমিনুল ইসলাম সাব্বির হত্যাসহ মোট ৬টি মামলা রয়েছে। ৪ আগস্ট ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর হামলার সাথে সরাসরি যুক্ত থাকার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যামে ছড়িয়ে পড়ে। সরকার পতনের পর থেকে বিথি আত্মগোপনে ছিলেন। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানার এস আই মাজারুল ইসলাম ফোর্স নিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে থানা নিয়ে অসেন। সে দেবিদ্বারের সাবেক এমপি আবুল কালাম আজাদের সক্রিয় সমর্থক ছিলেন।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াস বলেন, তানিয়া সুলতানা বিথিকে তার নিজ বাড়িতে থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের ঘটনায় মোট ৬ টি মামলা রয়েছে।
৮-৩-২৫

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD