1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

কুমিল্লা দেবিদ্বারে জুলাইয়ের গণঅভ্যুত্থান গুলিবিদ্ধ সামাদ দাফন, খাটিয়া কাঁধে নিলেন হাসনাত আব্দুল্লাহ

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল দেবিদ্বার কুমিল্লা
কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে শহীদ আব্দুস সামাদের মরদেহ দাফন করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) সকালে উপজেলার ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আব্দুস সামাদের জানাজায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এসময় আব্দুস সামাদের খাটিয়া কাঁধে করে কবর পর্যন্ত নিয়ে যেতে দেখা যায় হাসনাত আব্দুল্লাহকে।
জানাজার আগে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘দেশের উন্নয়নের জন্য গুলির সামনে তারা বুক পেতে দিয়েছিলেন, তাদের সন্তানের একটা ভালো ভবিষ্যতের জন্য। এটাকে গড়ার দায়িত্ব আমাদের সবাইকে সম্মিলিতভাবে নিতে হবে। এটা একজন দুজনের কাজ নয়। যে যেই ব্যানারেরই হোক না কেন, যে মতাদর্শের লোকই হোক না কেন, দিনশেষে আমরা সবাই দেশকে ভালোবাসি। এই যে সামাদ ভাই দেবিদ্বারকে ধারণ করে রাস্তায় নেমে এসেছিলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাদ ভাইদের স্বপ্ন, একটা ফ্যাসিবাদমুক্ত একটা সুন্দর দেবিদ্বার গড়তে হবে।’
তিনি আরও বলেন, ‘নিহত সামাদ ভাইয়ের পরিবারের দায়িত্ব আমরা নিচ্ছি। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার পরিবারের যেসব সুযোগ-সুবিধা দরকার তা নিশ্চিত করবো। শহীদ পরিবারের জন্য যে ফান্ড গঠন করা হয়েছে…জুলাই ফাউন্ডেশন। সেটি থেকে তাদের যে প্রাপ্য রয়েছে সেগুলো নিশ্চিত করতে প্রয়োজনীয় সব করা হবে।’
এসময় কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এএফএম তারেক মুন্সি, উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসনাত খান, ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছসহ রাজনৈতিক ও সামাজিকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গতবছরের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের দিন থানা ঘেরাওকালে দেবিদ্বার রেয়াজ উদ্দিন সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন সামাদ। এরপর থেকে সাত মাস হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার (৪ মার্চ) বিকেল ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
শহীদ আব্দুস সামাদ দেবিদ্বা,র উপজেলার ধামতী ইউনিয়নের ধামতী উত্তরপাড়া গ্রামের আছমত আলীর ছেলে

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD