1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

দাউদকান্দিতে শিক্ষককে মারধরের কারনে শিক্ষার্থীদের সড়ক পথ অবরোধ

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

নিজস্র প্রতিবেদক:
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের ওপর বখাটেদের হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কে দীর্ঘ আট কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত শুক্রবার মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান শেষ করে শিক্ষক ও একটি দৈনিক পত্রিকার দাউদকান্দি প্রতিনিধি আবদুর রহমান ঢালী ছাত্রীদের গাড়িতে তুলে দিচ্ছিলেন। এ সময় এলাকার রনিসহ কয়েকজন বখাটে ছাত্রীদের ইভটিজিং করলে তিনি বাধা দেন। পরে শিক্ষক ও সাংবাদিক আবদুর রহমান ঢালীকে বাজারে একা পেয়ে তার ওপর হামলা চালায় বখাটেরা।
এর দুই দিন আগে ওই স্কুলের শিক্ষক মজিফুল ইসলামের ওপরও হামলা চালিয়েছিল ওই বখাটেরা।
এক সপ্তাহের মধ্যে দুই শিক্ষকের ওপর হামলার ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ক্ষোভে প্রথমে গৌরীপুর ঢাকা-হোমনা সড়কে মানববন্ধন করেন। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডে এক ঘণ্টা অবরোধ করে। এক ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।
ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, রনিসহ কয়েকজন বখাটে স্কুলের গেটে এসে আমাদের ইভটিজিং করে। কোনো শিক্ষার্থী একা অটোরিকশায় উঠলে বখাটেরা জোর করে ছাত্রীর পাশে গিয়ে বসে পড়ে। শিক্ষকরা বাধা দেওয়ায় দুই শিক্ষকের ওপর হামলা করেছে। এর প্রতিবাদে আমরা মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছি।
ভুক্তভোগী শিক্ষক মফিজুল ইসলাম বলেন, হাট চান্দিন এলাকায় ভাড়াটিয়া রনিসহ কয়েকজন বখাটে ছাত্রীদের উত্ত্যক্ত করছিল। এ সময় আমরা তাদের গাড়িতে তুলে বাড়ি পাঠিয়ে দিই। পরে আমার সহকর্মী আবদুর রহমান ঢালীকে বাজারে একা পেয়ে তার ওপর হামলা করে বখাটেরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম তালুকদার বলেন, এলাকার বখাটেরা প্রায়ই ছাত্রীদের উত্ত্যক্ত করে। শিক্ষকরা এতে বাধা দিলে ওরা আমাদের ওপর হামলা করে। মনে হয়, তাদের কাছে আমরা জিম্মি। তাই শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছি। শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে মহাসড়ক অবরোধ করেছে। বখাটেদের উৎপাত থেকে রক্ষায় এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছি।
গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, বিষয়টি জেনে তাৎক্ষণিক বখাটেকে আইনের আওতায় নিয়ে আসতে ব্যবস্থা নিয়েছিলাম। তবে স্থানীয় এক লোক মীমাংসার দায়িত্ব নিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম বলেন, বিষয়টি জানার পর বখাটের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে বলেছি। আমি জেলা প্রশাসক মহোদয়ের অফিস মিটিংয়ে আছি। বিষয়টি আমি গুরুত্বসহকারে দেখছি, যাতে এ ধরণের ঘটনা আর না ঘটে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD