1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

কুমিল্লার আদালতে বাদীকে পেটানো ২ আসামি গ্রেফতার

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার আদালতে মামলার বাদীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে। এ ঘটনায় দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা আদালতের সামনে এ ঘটনা ঘটে বলে জানান কুমিল্লা কোতোয়ালি থানার এসআই সালাহ উদ্দিন।

আহত সুমন মিয়া হোমনা উপজেলার শ্রীমদ্দি এলাকার বাসিন্দা। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আটকরা হলেন- একই এলাকার মতিন মিয়া (৪৮) এবং সাদ্দাম হোসেন (২৯)।
আহত সুমনের বড় বোন ইয়াসমিন আরা বলেন, “১৫ জানুয়ারি জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীদের সঙ্গে ভাইয়ের মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় মতিন মিয়া ও সাদ্দাম হোসেনের বাবা খালেক মিয়াসহ ২০ জনের নামে মামলা করেন সুমন।
“পরে ১৫ ফেব্রুয়ারি সুমনের বাবা দৌলত মিয়াকে আবার মারপিট করে আসামিপক্ষ। এ ঘটনায় উভয় পক্ষ আবার থানায় অভিযোগ করেন। এসব মামলায় রোববার আসামিরা আদালতে আইনি পরামর্শ নিতে যান। এ সময় আদালতে সুমনকে একা পেয়ে আসামিরা বেধড়ক পেটান।”
তিনি বলেন, আদালতে উপস্থিত লোকজন সুমনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ছাড়া মতিন মিয়া ও সাদ্দাম হোসেনকে আটক করে পুলিশে দেয়।
এসআই সালাহ উদ্দিন বলেন, আদালতে জনতার হাতে আটক মতিন ও সাদ্দামকে থানায় নেওয়া হয়েছে। জমি নিয়ে বিরোধের জেরে সুমনকে মারধর করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের সহকারী রেজিস্ট্রার গাজী আরিফুল ইসলাম ভিলিয়া বলেন, সুমনের অবস্থা আশংকাজনক। তাকে আইসিউতে নেওয়া হয়েছে।
কুমিল্লা আদালতের কোর্ট ইন্সপেক্টর মো. শহীদুল্লাহ বলেন, “এ ঘটনায় বাদী চাইলে আলাদা মামলা করতে পারেন। যারা সুমনকে মেরেছে তাদেরকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD